,

জনস্বার্থে চুক্তিভিত্তিক নিয়োগ চলবে : আশরাফ

news-image

সরকারের মধ্যেই চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে আপত্তি থাকলেও আপাতত এ প্রথা বাতিলের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। মঙ্গলবার জাতীয় সংসদে মাহমুদ-উস সামাদ চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশেষায়িত পদে এবং যেসব সংস্থায় কারিগরি জ্ঞানসম্পন্ন জনবলের সংকট রয়েছে, সেখানে জনস্বার্থে সরকার উপযুক্ত যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে থাকে। এছাড়া প্রশাসনিক ও মামলা সংক্রান্ত জটিলতার কারণে দ্রুত জনবল নিয়োগ দেয়া সম্ভব না হলে চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে জনবল সংকট নিরসন করে সরকারি কাজের ধারাবাহিকতা রক্ষা করতে হবে।
গ্রেনেড হামলা-মামলা এগোচ্ছে কচ্ছপ গতিতে- আইনমন্ত্রী : আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল বলেছেন, ২০০৪ সালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার বিচারের মামলার কাজ এগোচ্ছে কচ্ছপ গতিতে। প্রয়োজনীয় সংখ্যক রাষ্ট্রপক্ষে আইন কর্মকর্তা নিয়োজিত থাকলেও গত ১১ বছরে অর্ধেক সাক্ষীর সাক্ষ্যও সমাপ্ত করতে পারেনি আদালত। বেগম নাছিমা ফেরদৌসীর এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আইনমন্ত্রী আরও বলেন, ২০০৪ সালের ২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলা মামলাটি ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এ বিচারাধীন। মামলায় মোট ৪৯২ সাক্ষীর মধ্যে ১৮০ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। এ মামলার পরবর্তী তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৫।

এ জাতীয় আরও খবর

বাড়ি দখলের গুজব, যা বললেন দিলারা জামান

সংসদ কার্যকর থাকলে রাজপথে লংমার্চ গণআকাঙ্ক্ষার বিরোধী: স্বপন

জাগৃকের শর্তে ১২৭ জনের ফ্ল্যাট অনিশ্চিত

ভাইরাল হতেই প্রধানমন্ত্রীকে কটূক্তি করেন সিফাত: স্থানীয়রা

রংপুরের চার খুনের বিচার দ্রুত শেষ হবে: ত্রাণমন্ত্রী

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় তারেক রহমান

পাত্রী না পেয়ে আত্মহত্যা, মহারাষ্ট্রে আলোচনায় ২৯ মৃত্যু

হাম-উপসর্গে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ৯১৭

শিবির নেতাকে থাপ্পড়, ইবিতে ছাত্রদল-শিবির উত্তেজনা

দক্ষ শ্রমিকই দেশের বড় উৎপাদনশীল সম্পদ: মাহ্দী আমিন

জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে প্রধানমন্ত্রীর

ইউরোপ কেন যুক্তরাষ্ট্র থেকে স্বর্ণ সরাচ্ছে?