,

আত্মহত্যায় দশম অবস্থানে বাংলাদেশ!

news-image

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে আত্মহত্যায় বর্তমানে দশম অবস্থানে রয়েছে বাংলাদেশ। গত ছয় বছরে আত্মহত্যা করেছে ৫৯ হাজার ৭৬০ জন। তিন বছর আগেও আত্মহত্যায় ৩৪তম অবস্থানে ছিলো বাংলাদেশ। কিন্তু বিগত কয়েক বছরে বিভিন্ন বয়সের নারী-পুরুষ আত্মহত্যা প্রবণতা বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সদর দফতরের বরাত দিয়ে এসব কথা জানায় 'ব্রাইটার টুমরো' নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

১০ সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, ঢাকা মেডিকেল কলেজসহ দেশের পুরোনো আটটি মেডিকেল কলেজে মানসিক রোগের চিকিৎসায় কোনো অধ্যাপক নেই। জেলা হাসপাতালগুলোতেও মনোরোগ বিশেষজ্ঞের কোনো পদ নেই। ফলে মানসিক রোগে ভোগা মানুষ সুচিকিৎসা পাচ্ছে না। কখনো কখনো তারা আত্মঘাতী হচ্ছে। সেখানে উপস্থিত জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের শিক্ষক হেলালউদ্দিন আহমেদ বলেন, সারা দেশে মনোরোগ বিশেষজ্ঞের সংখ্যা কোনোভাবেই ২১০ জনের বেশি নয়। পুরোনো মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালগুলোয় মনোরোগ বিশেষজ্ঞের পদ না থাকায় প্রায় সব চিকিৎসককেই পাবনা ও ঢাকায় থাকতে হচ্ছে। তিনি আরও বলেন, মানুষ সাধারণ দু’ ধরনের অবস্থায় পড়লে আত্মহত্যা করে। অনেকে প্রস্তুতি নিয়ে আট ঘাঁট বেঁধে, অনেকে হুট করে আত্মহত্যা করে। যারা প্রস্তুতি নিয়ে আত্মহত্যা করে তারা সাধারণত মনোবৈকল্যে ভুগে থাকে। চিকিৎসা ছাড়াও তাদের পারিবারিক ও সামাজিক সহায়তা প্রয়োজন।

বাংলাদেশ সংবাদ সংস্থার সাংবাদিক জয়শ্রী জামান সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে আত্মহত্যা প্রতিরোধ দিবসটি রাষ্ট্রীয় উদ্যোগে পালন করা হয়। বাংলাদেশ সরকারের উচিত দিবসটি পালনের উদ্যোগ নেওয়া। তিনি আরও বলেন, কিশোর-তরুণেরা আবেগতাড়িত হয়ে আত্মহত্যা করে। আবেগ কি করে দ্রুত নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়ে স্কুল-কলেজ কিংবা সামাজিক প্রতিষ্ঠানে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা দরকার। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১০ সেপ্টেম্বর ব্রাইটার টুমরো প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর