,

নরেন্দ্র মোদি একনায়কের মতাে আচারণ করছেন : সারতাজ আজিজ

news-image

ভারত-পাক কথার যুদ্ধে কোনাে বিরাম নেই। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একনায়ক বললেন পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টা সারতাজ আজিজ। মঙ্গলবার ইসলামাবাদে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'পাকিস্তান বিরোধী ভাবাবেগকে কাজে লাগিয়ে ক্ষমতায় এসেছেন মোদি। আর এখন তিনি ভারত-পাকিস্তান আলোচনার বিষয়বস্তু নিজেই ঠিক করে দিয়ে একনায়কের মতো আচারণ করছেন। পাকিস্তান তা কোনােমতেই মেনে নেবে না তা নয়াদিল্লিকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।'

এর আগে ভারতকে যুদ্ধের হুমকি দিয়েছিল পাক এনএসএ সরতাজ। পরে তাঁরই কথার সুর ধরে একইভাবে হুমকি দেয় পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী এবং পাক সেনাবাহিনীর প্রধান। এদিন আজিজ ফের বলেন যুদ্ধ হলে ভারতকে যোগ্য জবাব দেবে পাকিস্তান। গত একমাস ধরে প্রায় প্রতিদিনই কাশ্মীর নিয়ে কিছু না কিছু বলে চলেছে পাকিস্তান। সেই রুটিনের কোনাে বদল আজও হয়নি। কাশ্মীর ছাড়া ভারতের সঙ্গে কোনাে আলোচনা সম্ভব নয় বলে এদিন ফের বলেন সরতাজ।
অন্যদিকে দাউদ ইব্রাহিমের পাকিস্তানে থাকার বিষয়টিও অস্বীকার করেছেন সরতাজ আজিজ। তবে একই সঙ্গে পাক নিরাপত্তা উপদেষ্টার মন্তব্য, দাউদ ইব্রাহিমের উদ্দেশে ভারত যদি পাকিস্তানে কোনাে গোপন অভিযান চালায় তাহলে তা কোনােমতেই সহ্য করা হবে না।

সূত্র: কলকাতা

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা