,

আইসিস জঙ্গিকে হত্যা করে ‘যৌনদাসী’র বদলা ইয়াজিদি নারীর

news-image

আইসিস জঙ্গি নেতার ওপর বদলা নিলেন তারই যৌনদাসী। ইরাকি স্যাটেলাইট টিভি নেটওয়ার্ক আলসুমারিয়া নিউজের রিপোর্ট অনুযায়ী আইসিস জঙ্গিনেতা আবু আনাসকে গুলি করে হত্যা করেছেন তারই এক যৌনদাসী। হত্যাকারী নারী ইয়াজিদি-কুর্দিশ সংখ্যালঘু গোষ্ঠীর সদস্য।

কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টির মুখপাত্র সইদ মামুজিনি জানান শনিবার ইরাকের মসুলে আবু আনাসকে হত্যা করা হয়েছে। ওই নারীকে জোর করে যৌনদাসী বানানোর পর তার দলের সদস্যদের উপহার দেন আবু আনাস। সিরিয়ার সংখ্যালঘু জনগোষ্ঠী হওয়ার কারণে সন্ত্রাসবাদীদের কাছে নিগৃহীত ইয়াজিদিরা। গত বছর মোট ৫,২৭০ জন ইয়াজিদিকে অপহরণ করে আইসিসরা। তার মধ্যে ৩ হাজারেরও বেশি ইয়াজিদি এখনও আইসিস জঙ্গিদের কব্জা।

আইসিস জঙ্গীদের কবল থেকে পালিয়ে আসা ১২ বছরের এক কিশোরী জানায় তাকে অপহরণ করে ধর্ষণ করা হয়। ধর্ষক তাকে জানিয়েছিল ধর্ষণ তার কাছে অপরাধ নয় কারণ সে ইসলাম নয়। তার বিশ্বাস তাকে শুধু ধর্ষণের অধিকারই দেয়নি, উদ্বুদ্ধ করেছে। কিশোরী জানায়, তাকে বেঁধে রেখে প্রথমে খাটের পাশে বসে প্রার্থনা করতো ওই জঙ্গি। ধর্ষণের পর ফের ওভাবেই আবার প্রার্থনা করতো সে। জিনিউজ

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ