,

কেমন আছেন পুরুষ থেকে নারী হয়ে যাওয়া ক্যাটলিন

news-image

দিন কয়েক আগে ভ্যানিটি ফেয়ার-এ ক্যাটলিন জেনারের ছবি দেখে চমকে উঠেছিল দুনিয়া। ৬৫ বছরের ক্যাটলিনকে এত দিন সকলের কাছে ব্রুস জেনার নামেই পরিচিত ছিলেন। অলিম্পিকসেও মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনি। রূপান্তরকামী ব্রুস লিঙ্গ পরিবর্তন করে সুন্দরী মহিলা হয়ে উঠেছেন। তার নেপথ্যে রয়েছে দীর্ঘ লড়াই। কিন্তু রূপান্তরের পর কতটা বদলেছে ক্যাটলিনের দৈনন্দিন জীবন? প্রিয়জনদের পাশাপাশি বাকি দুনিয়ার সমর্থন না কি সমাল‌োচনা—ক‌োনটা তাঁর রোজনামচা?

ব্রুস ছিলেন কিম কার্দাশিয়ানের সৎ-বাবা। তাঁকেই এখন সৎ-মায়ের পরিচয় দিচ্ছেন কিম। ক্যাটলিনকে নিয়ে উচ্ছ্বসিত কিম জানিয়েছেন, শ্যুটিংয়ে সুন্দরী ক্যাটলিনকে আমি প্রথম দেখলাম। ও ওর নিজস্বতা বজায় রেখেছে দেখে আমার গর্ব হচ্ছে। যে রূপান্তরকামীরা পরিবারের সমর্থন পান না তাঁদের দুঃখ আমি বুঝি। এ জন্যই অনেকে আত্মহত্যাপ্রবণ হয়ে ওঠেন।” ব্রুসের এই সিদ্ধান্তে প্রথমে মোটেই খুশি হননি তাঁর নিজের মেয়ে কাইলি জেনার। যদিও বাবার এ হেন পরিবর্তনে এখন খুশি সে-ও।download (1)

ব্রুস তথা ক্যাটলিনের ৮৮ বছরের মা এস্থারও তাঁর ছেলের রূপান্তরিত পরিচিতি নিয়ে খুশি। “আমি ওর সঙ্গে দেখা করেছি। ও এখন এত আরামে আছে, দেখে ভাল লাগছে। তবে ওকে এখনও ব্রুস বলেই ডাকি। আমি আর ওর বাবা পছন্দ করে এই নাম দিয়েছিলাম। এটা বদলাতে সময় লাগবে” জানিয়েছেন তিনি।

ভ্যানিটি ফেয়ার-এ ক্যাটলিনের ছবি দেখে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। টুইটারে তিনি লিখেছেন, “আপনার এই পরিবর্তন অনেককে সাহস জোগায়। এলজিবিটি আন্দোলনের ক্ষেত্রেও এটা বড় প্রভাব ফেলবে।” র‌্যাপ গায়ক স্নুপ ডগের কাছে ক্যাটলিন ‘সাইন্স প্রজেক্ট’-অর্থাত্ বিজ্ঞানের ফসল।

সমালোচনা বা অভিনন্দন যাই আসুক ব্রুস তথা ক্যাটলিন ন‌িঃসন্দেহে এক নতুন রোদ্দুরের বার্তাবাহক। 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর