,

দুর্নীতি না করার শপথ ৪৫০ কলেজ শিক্ষার্থীর

news-image

কোনো অবস্থাতেই দুর্নীতি না করার শপথ নিয়েছে সাভারের মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা কলেজের ৪৫০ জন শিক্ষার্থী। সচেতন নাগরিক কমিটি (সনাক), সাভার ও টিআইবি আজ মঙ্গলবার সকালে দুর্নীতিবিরোধী এ শপথ পাঠের আয়োজন করে।

কলেজের অধ্যক্ষ আতাহার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সনাকের সহসভাপতি অধ্যাপক দীপক কুমার রায়, ইয়েস উপকমিটির আহ্বায়ক মো. তায়েফুর রহমান ও সনাক সদস্য মুক্তিযোদ্ধা খন্দকার ম. হামিদ রনজু, টিআইবির ‌আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুল মান্নান আকন্দ, ইয়েস দলনেতা আবু সাঈদ, সহদলনেতা আইরিন সুলতানা প্রমুখ। সংক্ষিপ্ত আলোচনায় উপস্থিত বক্তারা তাঁদের বক্তব্যে দুর্নীতিবিরোধী আন্দোলনে সম্পৃক্ত হওয়ার জন্য সকল শিক্ষার্থীকে উৎসাহিত করেন। আজকের শিক্ষার্থীরা আগামী দিনের বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেবে, তাই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য এখন থেকেই তাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে বলে উল্লেখ করেন বক্তারা। 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর