বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল নেতৃত্বে মুমিনুল

news-image

ভারত সফরে বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন মুমিনুল হক। অনুমিতভাবেই শক্তিশালি দল পাঠাচ্ছে বিসিবি, ১৫ জনের দলের ১৪ জনেরই আছে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা।

টেস্ট ব্যাটসম্যান মুমিনুল হক বাংলাদেশ দলের অন্যতম বড় ভরসা। এবার তার নেতৃত্বগুণও পরখ করে দেখতে যাচ্ছে বিসিবি। ভারত সফরে বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

মুমিনুলের সহকারী হিসেবে থাকবেন জাতীয় দলের অলরাউন্ডার নাসির হেসেন।

মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ভারত সফরের জন্য ‘এ’ দল ঘোষণা করে বিসিবি। গত কয়েকদিন থেকেই নির্বাচকেরা বলে আসছিলেন, জাতীয় দলের অনেক ক্রিকেটার থাকবে দলে।

আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ না পাওয়া দলের একমাত্র ক্রিকেটার বাঁহাতি স্পিনার সাকলাইন সজীব।

৫ সিনিয়র ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ ছাড়া জাতীয় দল বা এর আশেপাশের প্রায় সবাই আছেন দলে।

জাতীয় দলের বাইরে থাকা এনামুল হক নিজের দাবী তোলার সুযোগ পেয়েছেন। টানা কয়েক সিরিজ দলে থেকেও মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পাওয়া উদ্বোধনী ব্যাটসম্যান রনি তালুকদার আছেন দলে।

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গত বিশ্বকাপে অস্ট্রেলিয়া থেকে ফেরত পাঠানোর পর প্রথমবার দলে সুযোগ পেয়েছেন পেসার আল আমিন হোসেন। আরেক পেসার শফিউল ইসলামও নিজেকে জাতীয় দলে ফেরানোর দাবী তুলে ধরার সুযোগ পেয়েছেন।

১৩ সেপ্টেম্বর বেঙ্গালুরুর উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ ‘এ’ দল। সফরে তিনটি ৫০ ওভারের ম্যাচ ও দুটি তিন দিনের ম্যচ খেলবেন মুমিনুলরা। একটি তিন দিনের ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলের প্রতিপক্ষ বর্তমান রঞ্জি চ্যাম্পিয়ন কর্নাটক, বাকি সব ম্যাচের প্রতিপক্ষ ভারত ‘এ’ দল।

দুই সংস্করণের খেলা হলেও একটি দলই পাঠাচ্ছে বিসিবি। প্রধান নির্বাচক ফারুক আহমেদ দল গড়ার পরই বলেছিলেন, দুই সংস্করণের উপযোগি ক্রিকেটারদেরই রেখে ভারসাম্য পূর্ণ দল গড়া হয়েছে।

আগামী মাসের দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রস্তুতির জন্য ভারত ‘এ’ দলেও থাকতে পারেন জাতীয় দলের অনেক ক্রিকেটার। ওয়ানডে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, আম্বাতি রাইডুরা খেলবেন বলে খবর ভারতীয় সংবাদমাধ্যমের।

ভারত সফরের বাংলাদেশ ‘এ’ দল: মুমিনুল হক (অধিনায়ক), নাসির হোসেন (সহ-অধিনায়ক), এনামুল হক, রনি তালুকদার, লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকলাইন সজীব, আরাফাত সানি, রুবেল হেসেন, শফিউল ইসলাম, আল আমিন হেসেন, তাসকিন আহমেদ, শুভাগত হোম চৌধুরি, জুবায়ের হোসেন।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান