,

ইউরো বাছাই: জার্মানদের কষ্টার্জিত জয়

news-image

ইউরো বাছাই পর্বে কষ্টার্জিত জয় পেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। মঙ্গলবার রাতে স্কটল্যান্ডের হ্যাম্পডেন পার্কে স্কটিশদের ৩-২ গোলে হারিয়েছে জোয়াকিম লো’র শিষ্যরা। এদিনও গোল পেয়েছেন জার্মানের গোল মেশিন টমাস মুলার। তিনি দুইটি এবং বাকি গোলটি করেন ইকে গন্ডোগান।

খেলার ১৮ মিনিটে টনি ক্রুসের পাস থেকে বল পেয়ে স্কটল্যান্ডের জালে বল জড়ান মুলার। খেলার ২৮ মিনিটে জার্মানির হ্যামেলসের আত্মঘাতি গোলে সমতায় ফেরে স্কটল্যান্ড। শন ম্যালোনির ফ্রি কিক গোলরক্ষক ন্যুয়ার ফিরিয়ে দিলেও হ্যামেলসের কাঁধে লেগে উল্টো জড়িয়ে যায় নিজেদেরই জালে।
খেলার ৩৪ মিনিটের মাথায় জার্মানির ব্যবধান দ্বিগুন করেন টমাস মুলার। দুর্দান্ত এক হেডে গোল করে জার্মানিকে এগিয়ে দেন তিনি। তবে মাত্র ৯ মিনিট পরই আবারও খেলায় সমতায় ফেরে স্কটল্যান্ড। জেমস ম্যাকআর্থারের স্কটিশদের হয়ে গোলটি করেন। তার নেয়া ১৬ গজ দুর থেকে এক শট ন্যুয়ারকে ফাঁকি দিয়ে জড়িয়ে যায় জার্মানির জালে।
শেষ পর্যন্ত ৫৪ মিনিটে জার্মানির হয়ে জয়সূচক গোলটি করেন ইকের গন্ডোগান। পরে আক্রমণ-পাল্টা আক্রমণ হলেও আর কোনো দলই গোলের দেখা পায়নি।
এই জয়ে ‘ডি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েই ইউরো চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব নিশ্চিত হওয়ার পথে একধাপ এগিয়ে রইল জার্মানরা। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ১৯ । ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পোল্যান্ড। 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর