,

দুদকের মামলায় এমপি বদির বিচার শুরু

news-image

অবৈধভাবে সম্পদ অর্জন ও তথ্য গোপন করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় কক্সবাজার-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য (এমপি) আবদুর রহমান বদির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এই অভিযোগ গঠনের মধ্যে দিয়ে শুরু হলো বিচার কাজ।

মঙ্গলবার ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহম্মেদ জমাদ্দার বদির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এসময় এমপি বদি নিজেকে নিদোর্ষ দাবি করে ন্যায় বিচার দাবি করেন। আদালতে বদির আইনজীবী মামলার দায় থেকে অব্যাহতির আবেদন করে শুনানি করেন। অন্যদিকে দুদকের আইনজীবী অভিযোগ গঠনের জন্য শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত ৬ অক্টোবর আদেশের দিন ধার্য করেন। মামলা সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকা মূল্যমানের সম্পদ গোপন করে মিথ্যা তথ্য প্রদান করেছেন এমপি বদি। এ ছাড়া অবৈধভাবে অর্জিত সম্পদের বৈধতা দেখানোর জন্য কমমূল্যে সম্পদ ক্রয় দেখিয়ে এক কোটি ৯৮ লাখ তিন হাজার ৩৭৫ টাকা বেশি মূল্যে বিক্রি দেখানোর অভিযোগে দুদকের উপ-পরিচালক মো. আব্দুস সোবহান রমনা থানায় ২০১৪ সালের ২১ আগস্ট মামলাটি করেন। 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর