,

এবার প্রমোশনে

news-image

অনেকটা হুট করেই চলচ্চিত্রে আগমন ঘটেছে জনপ্রিয় উপস্থাপক নুসরাত ফারিয়ার। প্রথম চলচ্চিত্রের অভিজ্ঞতা। আর সেটাও বেশ বড় পরিসরে। জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এস কে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মাণ হওয়া ‘আশিকী’ ছবিতে অভিনয় করেছেন নুসরাত। এতে কলকাতার জনপ্রিয় নায়ক অংকুশের সঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন তিনি। এরই মধ্যে ছবিটি শুটিং ও অন্যান্য কাজ শেষে মুক্তির অপেক্ষায় রয়েছে। সব ঠিক থাকলে আসছে কোরবানির ঈদেই মুক্তির মিছিলে যোগ দেবে নুসরাতের ‘আশিকী’। বর্তমানে ছবির প্রচার-প্রচারণায় অংশ নিচ্ছেন এই মডেল-উপস্থাপক ও অভিনেত্রী। এ প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ছবির প্রচার-প্রচারণায় খুবই ব্যস্ত সময় যাচ্ছে। সমপ্রতি কলকাতায় ‘আশিকী’র প্রমোশনে অংশ নিয়েছি। যত দিন যাচ্ছে প্রত্যাশার মাত্রা ততই বাড়ছে। এখন দেখা যাক  কি হয়। এদিকে চলচ্চিত্র জগতে পা রাখা নতুন এ অভিনেত্রীর আজ জন্মদিন। বিশেষ এ দিনকে ঘিরে তেমন কোন আয়োজন না থাকলেও সারা দিন পরিবারকেই সময় দেবেন বলে জানিয়েছেন নুসরাত।

এ জাতীয় আরও খবর

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের

এমবাপ্পের জোড়া গোলে সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল