,

সিংহাসনের রেকর্ড গড়তে চলেছেন রানি দ্বিতীয় এলিজাবেথ

news-image

আর মাত্র তিন দিন! তার পরই দীর্ঘ রাজত্বকালের সুবাদে রানি ভিক্টোরিয়াকে টপকে রেকর্ড গড়তে চলেছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। প্রয়াত রানি ভিক্টোরিয়ার রাজত্বকাল শুরু হয় ১৮৩৭ সালের ২০ জুন। শেষ হয় ১৯০১ সালের জানুয়ারিতে। মোট ৬৩ বছর ২১৬ দিন। রানি দ্বিতীয় এলিজাবেথ ব্রিটিশ সিংহাসনে রয়েছেন ৬৩ বছর ২১৩ দিন। আর মাত্র তিনদিন পার করলেই রেকর্ডটি তাঁর নামে হবে। আগামী ৯ সেপ্টেম্বরের পরেই তিনি হবেন ব্রিটেনের সবচেয়ে দীর্ঘ সময়ের শাসক।

মাত্র ২৫ বছর বয়সে ১৯৫২ সালে রানি দ্বিতীয় এলিজাবেথ সিংহাসনে বসেন। তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল। তাঁর রাজত্বকালে ১২ জন প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেছেন। সিংহাসনে বসার পর থেকেই দেশের অনেক উত্থানপতনের সাক্ষী থেকেছেন তিনি।
তাঁর এই রেকর্ড নিয়ে ব্রিটেনে সাড়া পড়ে গেলেও রানি কিন্তু নির্বিকার। ওই দিনটি আড়ম্বরহীনভাবেই তিনি কাটাবেন বলে জানা গেছে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ