,

গেরিলাদের হামলায় তুরস্কে ১৫ সেনা নিহত

news-image

গেরিলাদের হামলায় তুরস্কে অন্তত ১৫ জন সেনা নিহত হয়েছেন। সোমবার কুর্দি ওয়ার্কাস পার্টি বা পিকেকের তরফে একথা জানানো হয়েছে। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় হাক্কারি প্রদেশের দাগালিকা শহরের কাছে একটি সামরিক বাহিনীতে এই হামলা চালানো হয়েছিল। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ কথা জানিয়েছে পিকেকে। এ ছাড়া, তুর্কি সেনাবাহিনীর বিপুল পরিমাণ অস্ত্রও হাতিয়ে নেয়ার দাবি করেছে পিকেকে। তুর্কি সেনাবাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করলেও হতাহতের সংখ্যা সম্পর্কে কিছুই জানায়নি।

টেলিভিশন ভাষণে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, “দু’টি গাড়িতে করে এই হামলা চালানো হয়েছিল। হামলায় স্থল মাইন ব্যবহার করা হয়েছে।” তুর্কি নিরাপত্তাবাহিনী এর জবাব দেবে বলেও ঘোষণা করেন তিনি।
হামলার পর তুর্কি প্রধানমন্ত্রী আহমেদ দাউদওগ্লু নিজের সফর সংক্ষিপ্ত রেখেছে। দেশটির অন্য একটি শহরে সফর সংক্ষিপ্ত করে দ্রুত রাজধানী আনকারা ফিরে আসেন। অবশ্য এ নিয়ে কোনও বিবৃতি দেন নি তিনি। এদিকে, তুরস্কের জঙ্গি বিমানগুলো পিকেকে’র অন্তত ১২টি অবস্থানের ওপর প্রতিশোধ হামলা করেছে। হামলায় এফ-৪, এফ-১৬ বিমান অংশ নেয়ার কথা জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাতোলি।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা