,

লন্ডনে মুসলমানদের ওপর হামলা বেড়েছে ৭০ ভাগ

news-image

ব্রিটেনের পুলিশ জানিয়েছে, লন্ডনে মুসলমানদের ওপর আক্রমণের সংখ্যা বাড়ছে। এই আক্রমণের সংখ্যা গত বছরের তুলনায় ৭০ ভাগেরও বেশি বেড়েছে। তারা বলেছে, চলতি বছরের জুলাই মাস পর্যন্ত লন্ডনে ইসলাম বিদ্বেষী হামলার ঘটনা ঘটেছে ৮শ’রও বেশি। বিবিসি জানিয়েছে, গত বছর একই সময়ে এই ধরনের ঘটনা ঘটেছে ৫শ’রও কম। ধর্মভিত্তিক সংস্থাগুলো বলছে, একই চিত্র ব্রিটেনের অন্যান্য জায়গায়ও দেখা যাচ্ছে।
 
বেশিরভাগ হামলার শিকার হয়েছেন মুসলমান মহিলারা, তাদের ইসলামি পোশাক পরার কারণে। মানবাধিকার আন্দোলনকারীরা বলছেন, গত কয়েক বছরে পশ্চিমা দেশগুলোতে সন্ত্রাসী হামলা বিশেষ করে অস্ট্রেলিয়া, ফ্রান্স, ডেনমার্ক এবং বেলজিয়ামে সন্ত্রাসী হামলার ঘটনায় ইসলাম বিদ্বেষী মানুষের সংখ্যা বেড়ে যায় এবং একারণেই বিভিন্ন দেশের মতো ব্রিটেনেও মুসলমানদের ওপর হামলার ঘটনা ঘটছে । ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস গত জুনে এক প্রতিবেদনে জানিয়েছিল, গত বছরের তুলনায় এ বছর মুসলমানদের ওপর হামলা            ৪৭ ভাগ বেড়েছে। ২০১৪ সালের মে মাস পর্যন্ত হামলার সংখ্যা ছিল ৫২৯টি, সেখানে এবছর মে মাস পর্যন্ত হামলার সংখ্যা দাঁড়িয়েছে ৭৭৮টিতে। গত কয়েক বছরে লন্ডনের কিছু এলাকায় মুসলমানদের ওপর হামলার সংখ্যা ৩শ ভাগ বেড়ে গেছে। রিচমন্ডের কথাই ধরা যাক। সেখানে গত বছরের মে মাস পর্যন্ত হামলার সংখ্যা ছিল মাত্র দুটি। একই সময়ে চলতি বছর হামলার সংখ্যা হয়েছে ৮টি। সাউথওয়ার্ক, ইসলিংটন এবং হ্যাকনিতে হামলার ঘটনার হার যথাক্রমে ৫৮ দশমিক ৮ শতাংশ, ১১০ দশমিক ৫ শতাংশ এবং ১১৮ দশমিক ৮ শতাংশ বেড়ে গেছে। ব্রিটেনের ২০১১ সালের জরিপ অনুযায়ী, দেশটিতে ১০ লাখ মুসলমান বাস করে যা মোট জনসংখ্যার ১২ শতাংশ।

এ জাতীয় আরও খবর

আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

পে-স্কেল নিয়ে নতুন প্রশাসনিক জটিলতার আভাস

তারেক রহমানের ভারত সফর নিয়ে দিল্লির বার্তা, ‘নতুন তথ্য নেই’

সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে

৪৪৫ রানের ম্যাচে নামিবিয়াকে হারাল দক্ষিণ আফ্রিকা

সালমান শাহ স্মরণে ৩ দিনের উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭

টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে আবারও ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী

কলেজশিক্ষককে মারধর: মামলা নেওয়ায় ওসিকে ‘সন্ত্রাসী বগা’র পেটানোর হুমকি

রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী

করদাতাদের টাকা সঠিক জায়গায় খরচ করতে হয় : অর্থমন্ত্রী

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু