বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২০টি বোমাসহ জামায়াতের সাবেক দুই এমপি আটক

news-image

রাজধানীর পল্লবী থানার মিরপুর ১১ নম্বর এলাকার একটি বাসা থেকে জামায়াতের সাবেক দুই সংসদ সদস্যসহ (এমপি) ১৩ জনকে আটক করেছে পুলিশ। এ সময় ওই বাসা থেকে ২০টি বোমাও উদ্ধার করা হয়। আজ সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালিয়ে এসব হাতবোমা উদ্ধার করা হয়। নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ও পল্লবী থানা পুলিশের এ যৌথ ‍অভিযানে আটক হওয়াদের মধ্যে তিনজন জামায়াত নেতা রয়েছেন। এরমধ্যে রাজশাহীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এবং খুলনা-৫ আসনের সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারও আছেন বলে জানায় পুলিশ। ঢ‍াকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বিষয়টি মিডিয়াকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাবেক এমপি ও জামায়াত নেতা অধ্যাপক মুজিবুর রহমান ও মিয়া গোলাম পরওয়ারসহ ১৩জনকে আটক করা হয়েছে। এরমধ্যে আরেক জামায়াত নেতা অধ্যাপক হারুণ অর রশিদও আছেন। ওসি বলেন, নাশকতার পরিকল্পনা করতে তারা ওই বাসায় গোপনে বৈঠক করছিলেন। সূত্রে খবর পেয়ে আমরা সেখানে অভিযান চালাই। আটক হওয়াদের ‍বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে