,

আখাউড়ায় একমাস যাবত নিখোঁজ মাদরাসা ছাত্র

news-image

মেহেদী হাসান মিলন, ব্রাহ্মণবাড়িয়া॥ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোস্তাকিন (১২) নামে এক মাদরাসা ছাত্রের একমাস যাবত খোঁজ পাওয়া যাচ্ছে না। তার পিতা গাজীউর রহমান একজন কৃষক। তিনি পরিবার-পরিজন নিয়ে উপজেলার খড়মপুরে একটি ভাড়া বাসায় থাকেন। গত ৯ আগষ্ট থেকে মোস্তাকিন নিখোঁজ রয়েছে।
পরিবার ও মাদরাসা সূত্রে জানা গেছে, মোস্তাকিন খড়মপুর এস. এ. কাদের খাদেম ইসলামীক একাডেমীতে হেফজ খানায় পড়তো। বাসায় খাওয়া দাওয়া করে রাতে মাদরাসায় থাকতো। গত ৯ আগষ্ট দুপুরে খাবার খেতে মাদরাসা থেকে বাসায় আসে। খাবার শেষে দুপুর সাড়ে তিনটার দিকে বাসা থেকে মাদরাসার উদ্দেশ্যে বের হয়। সন্ধ্যা পর্যন্ত মাদরাসায় না যাওয়ায় তার খবর জানতে মাদরাসা থেকে তার বাসায় অন্য ছাত্রদের পাঠায়। এরপর পরিবারের লোকজন সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও তার কোন সন্ধান পায়নি। ওই দিনের পর থেকে প্রায় একমাস যাবত মোস্তাকিন নিখোঁজ রয়েছে। এদিকে একমাস যাবত সন্তানকে না পেয়ে তার পরিবারের লোকজন চিন্তিত হয়ে পড়েছেন। একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে মোস্তাকিনের মা। মোস্তাকিনের পিতা গাজীউর রহমান বলেন, আড়াই বছর যাবত সে মাদরাসায় পড়তো। ঘটনার দিন দুপুরের খাবার খেয়ে সাড়ে তিনটার দিকে বাসা থেকে বের হয়ে যায় মোস্তাকিন।  সন্ধার পর মাদরাসার ছাত্ররা এসে জানায়, মোস্তাকিন মাদরাসায় যায়নি। তারপর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। মাদরাসা শিক্ষক হাফেজ মোঃ শোয়াযেব জানান, দুপুরের খাবার খেতে বাসায় গিয়ে আর মাদরাসায় আসেনি মোস্তাকিন।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা