,

মেয়াদ ফুরিয়ে যাওয়া প্রসাধন সামগ্রী কতদিন ব্যবহার করা যায়?

news-image

আমরা সবাই জানি যে কোনও জিনিসের গায়ে তা কতদিন ব্যবহারযোগ্য তা লেখা থাকে৷ সেই তারিখ ও দেখেই আমরা সেসব জিনিস কিনি বা ব্যবহার করি৷ আমাদের প্রসাধন সামগ্রীও তার ব্যতিক্রম নয়৷ কিন্তু সমস্যা হল এই প্রসাধন সামগ্রীর গায়ে যে তারিখ পর্যন্ত ব্যবহারের নির্দেশ থাকে তার আগেই কিছু প্রসাধন সামগ্রী ব্যবহার করা ঝুঁকি হয়ে পড়ে৷ একটি প্রসাধন সামগ্রীর মুখ খোলার পরে তা কতদিন পর্যন্ত ব্যবহারযোগ্য তা জানা দরকার প্রত্যেকের৷ ধরা যাক একটি কাজল পেনসিল কিনেছেন৷ তার গায়ে যা তারিখ রয়েছে তা অনুযায়ী দুই বছর পর্যন্ত কাজলটির মেয়াদ রয়েছে৷ কিন্তু তার মানে কখনওই এই নয় যে আপনি কাজলটি ব্যবহার শুরু করার পর থেকে আপনার চোখে দীর্ঘ দুই বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন৷ তাতে আপনার চোখে নানা রকম সমস্যা হতে পারে৷ চোখে জ্বালা ব্যাথা ইনফেক্সন হতে পারে৷ তার থেকে সাবধান থাকতেই জেনে রাখুন কোন প্রসাধন সামগ্রীর মুখ খোলার পর থেকে কতদিন পর্যন্ত তা ব্যবহার করা নিরাপদ৷

# চোখের জন্য যেসব মেক-আপ ব্যবহার করা হয় তা সবচেয়ে তাড়াতাড়ি নষ্ট

হয়ে যায়। যেমন- মাসকারা বা আই লাইনার সিল খোলার তিন মাসের মধ্যে নষ্ট হতে থাকে। মাসকারা জমে গলে কখনও জল মিশিয়ে সেটা ব্যবহার করবেন না। এতে ব্যাক্টেরিয়ার জন্ম হতে পারে।

# তরল ফাউনডেশন, কনসিলার ইত্যাদির আয়ু ছয় মাসের বেশী থাকে না। তাই চেষ্টা করুন ছোট ছোট পরিমাণে কিনতে। ব্যবহার শুরু করার ছয় মাসেই ফুরিয়ে যায় এই প্রসাধনীর নিরাপদ ব্যবহারের মেয়াদ।

# আই এবং লিপ পেন্সিল এক বছর পর্যন্ত ভাল থাকে।

# ক্রিম ফাউন্ডেশন ও ক্রিম আই শ্যাডো তিন থেকে ছয় মাস পর্যন্ত থাকে। ভাল ব্র্যান্ডের কসমেটিকস হলে অবশ্য এক বছর পর্যন্ত ব্যবহারের উপযোগী থাকে।

# পাউডার বেসড প্রডাক্ট দুই বছর ভাল থাকে। পাউডার আইশ্যাডো ব্যবহার শুরুর প্রায় তিন বছর পর্যন্ত ভাল থাকে। তবে ব্লাশঅন ভালো থাকে ছয় মাস পর্যন্ত।

# ক্রিম ও জেল কিনজার মোটামুটি নেলপলিশ এক বছর ভাল থাকে আর ঠিকমত সংরক্ষণ করতে পারলে আরও কিছুদিন ভাল রাখা যাবে।

# ফেসিয়াল ক্লিঞ্জার প্রায় ছয় মাস ভাল থাকে। আর ফেসিয়াল টোনার নিশ্চিন্তে এক বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা