বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে পাল্টেছে বিয়ের প্রকৃতি

news-image

দক্ষিণ মুম্বইয়ের একটি স্থানে চলছে ৬ ভারতীয় প্রযুক্তি কর্মীর সঙ্গে আড্ডা। স্মার্টফোন চেক করার ফাঁকে ফাঁকে ভারতের এক সামাজিক বিপ্লব নিয়ে আলাপ করছিলেন তারা। এক নারী ব্যাখ্যা করলেন, ভারতে বিয়ের বিষয়টি আরও সহজতর হয়ে উঠেছে। বিয়ের সঙ্গী বা সঙ্গিনী বেছে নেয়ার ক্ষেত্রে পিতা-মাতার পছন্দের চেয়ে নিজের পছন্দ এখন অনেক বেশি গুরুত্ব পাচ্ছে। ওই আড্ডার দুই নারী এমনকি ভিন্ন ধর্মের পুরুষকে বিয়ে করেছেন। টেলিভিশন ও ছবিতে যেসব মান্ধাতা আমলের বিয়ের দৃশ্য দেখানো হয়, তাদের কাছে তা ভীষণ অদ্ভুত মনে হয়। একজন বললেন, এটা সমপূর্ণ ভিন্ন এক দুনিয়া। সব সমাজেই বিয়ে একটি কেন্দ্রীয় ভিত্তি। কিন্তু ভারতে প্রায়ই যেকোন কিছুর চেয়ে বিয়েই বেশি গুরুত্বপূর্ণ বলে বিবেচিত। বিপুল আয়োজনে দিনব্যাপী বিয়ের অনুষ্ঠান, শাড়ি ও অলঙ্কারের বিলাসবহুল উপহার দেয়া-নেয়া প্রত্যক্ষ করুন। পাত্র-পাত্রী চেয়ে   


পত্রিকায় দেয়া বিজ্ঞাপন খেয়াল করুন। অথবা দেখুন বলিউডের কোন রোমান্টিক-কমেডি ছবি। টের পাবেন। কিন্তু এরপরও ভারতের বিয়ের আবহ দিনকে দিন পরিবর্তিত হচ্ছে।  এখনও ভারতের প্রায় সব নারীই ৩০ বছরের আগে আগে বিয়ে সেরে ফেলেন। এছাড়া, বিয়ে ছাড়া সন্তান জন্মদান ও লালনপালনের ঘটনা খুবই বিরল। প্রায় সব সময় বিয়ে হয় পারিবারিকভাবে। যৌতুক প্রদানের সংস্কৃতিও বিস্তৃত। প্রায় ৯০-৯৫ শতাংশ হিন্দুই বিয়ের বেলায় নিজেদের বর্ণের বাইরে যায় না। কিন্তু বিয়ের মৌলিক এ রীতিগুলো ঠিক থাকলেও, বিয়ের ধরন কিন্তু এখন কিছুটা ভিন্ন। 
বিয়ের সঙ্গী/সঙ্গিনী খোঁজার জনপ্রিয় ওয়েবসাইট শাদি.কমের প্রধান নির্বাহী গৌরব রক্ষিত দেখেছেন সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ এক পরিবর্তন। এক সময় পিতা-মাতা বা বড় ভাইবোন সঙ্গী বা সঙ্গিনী বাছাইয়ের বিষয়টি দেখতো। কিন্তু এখন নিজের সঙ্গী/সঙ্গিনী নিজেই বেছে নেয়ার প্রবণতা বাড়ছে। অবশ্য এখনও আপত্তি জানানোর ক্ষমতা রাখেন পিতা-মাতা। গৌরব বলেন, এখনও যা পরিবর্তিত হয়নি, তা হলো, বিয়ে এখনও পারিবারিক সিদ্ধান্তই রয়ে গেছে। আবার যা পরিবর্তিত হয়েছে তা হলো, পুরো প্রক্রিয়ার নিয়ন্ত্রক পরিবর্তিত হয়ে গেছে। যেমন, শাদি.কম-এ ৭৩ শতাংশ প্রোফাইলই বিয়ে করতে চাওয়া ব্যক্তি নিজে খুলেছেন। তাদের পিতামাতা বা ভাইবোন খুলেননি। প্রতিদিন ১২ থেকে ১৫ হাজার মানুষ এ ওয়েবসাইটে প্রোফাইল খুলেন। এ নতুন ব্যবহারকারীদের বেশির ভাগই শাদি.কম-এ ব্রাউজ করেন স্মার্টফোনের মাধ্যমে। স্মার্টফোন নিজেই সঙ্গী/সঙ্গিনী খোঁজার প্রক্রিয়ায় ব্যাপক পরিবর্তন এনেছে। প্রযুক্তি-প্রিয় ভারতীয়রা এখন তাদের সম্ভাব্য সঙ্গী বা সঙ্গিনীকে সামাজিক যোগাযোগ সাইট, এসএমএস বা ফোনালাপের মাধ্যমে খুঁজে নিতে পারে। এ প্রক্রিয়ায় পিতা-মাতার কোন ভূমিকাই থাকে না। এছাড়া, ক্রমবর্ধনশীল শিক্ষিত শহুরে ভারতীয়দের একটি অংশও আরও বেশি ব্যক্তিকেন্দ্রিক হয়ে উঠছেন। বিশ্বব্যাংকের ২০১৩ সালের একটি প্রতিবেদন মতে, তরুণ ভারতীয়দের এক-চতুর্থাংশই উচ্চ শিক্ষালয়ে পড়েন। এক দশক আগে এ হার ছিল প্রায় ১১ শতাংশ কম! শিক্ষা ও বিয়েতে নিজের পছন্দের বিষয়টি এক্ষেত্রে সমপর্কযুক্ত। 
শুধুমাত্র যারা ধনী, তারাই যে বিয়েকে ভিন্ন চোখে দেখে তা নয়। মুম্বইয়ের বহুল পরিচিত বিশাল বস্তি ধারাভি’র কিশোররাও ওই প্রযুক্তি-কর্মীদের মতো নিজেদেরকে সাংস্কৃতিকভাবে দরিদ্র ভারতীয়দের চেয়ে পৃথক ভাবে। ধারাভি’র যুবকরা অনেক সময় গ্রামের নারীদের বিয়ে করে। এর কারণ এক মুসলিম যুবক ভালোভাবে ব্যাখ্যা করেছে। তার মতে, মুম্বইয়ের মেয়েরা প্রযুক্তি সামলাতে পারে ভালো। কিন্তু গ্রামের মেয়েরা নিজের শাশুড়িকে সন্তুষ্ট রাখতে পারে ভালো। ধারাভিতে এখনও বর্ণ খুব বড় একটি নিয়ামক। তরুণরা মনে করে, ভালো সঙ্গিনী পেতে হলে ও বিয়ের ক্ষেত্রে নিজের পছন্দকে প্রতিষ্ঠা করতে হলে ভালো চাকরি, বিশেষ করে সরকারি চাকরি এখন বেশি গুরুত্বপূর্ণ। এক এতিম টিনএজ ছেলের প্রেমিকা আছে। সে চায় নিজের প্রেমিকাকে বিয়ে করতে। কিন্তু পিতামাতার আপত্তি মেয়ের বর্ণে। কিন্তু তার বিশ্বাস, যদি লেখাপড়া শেষ করে ভালো চাকরি জোগাড় করা গেলে, পিতামাতার আপত্তি দূর করে প্রেমিকাকে বিয়ে করতে পারবে সে। 
শিব নদর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানী দীপঙ্কর গুপ্ত বলেন, ভারত যত শহুরে হচ্ছে, বর্ণপ্রথা ভারতে ধীরে ধীরে প্রভাব হারাচ্ছে। এক-তৃতীয়াংশ ভারতীয়ই এখন বড় বা ছোট শহরে বসবাস করে। অপরদিকে গ্রামের অধিবাসীরাও শহুরে অর্থনীতিতে আরও বেশি করে সমপৃক্ত হচ্ছে। বর্ণপ্রথার নিয়ম যারা প্রয়োগ করে, সেসব গ্রাম্য মাতবরদের ক্ষমতাও আগের চেয়ে অনেক কম। উত্তর ভারতের গ্রামগুলোতে বয়োজ্যেষ্ঠরা বর্ণপ্রথা আর কঠোরভাবে প্রয়োগই করেন না। কারণ সেখানে প্রচুর অবিবাহিত পুরুষের বিয়ের জন্য নারী খুঁজে পাওয়াই কঠিন হয়ে পড়েছে। মূলত, মেয়ে শিশুর ভ্রূণ হত্যা করার চর্চা বেড়ে যাওয়ার ফল এটি। 
ধারাভি’তে পরিবর্তন এনেছে আরও জনপ্রিয় বিভিন্ন সাংস্কৃতিক উপাদান। আপনি যখন সেখানে যাবেন, তখন পায়ের নিচের নর্দমা নিয়ে আপনাকে যত চিন্তা করতে হবে, মাথার ওপরে তারের জটলাকে নিয়ে ভাবতে হবে আরও বেশি। এ তারগুলোর অনেকগুলোই ক্যাবল টেলিভিশনের। এসব ক্যাবল টেলিভিশনে নাটক ও চলচ্চিত্র প্রদর্শিত হয়। সেখানে ভালোবাসা ও সমাজের কথিত ঐতিহ্যের বিরোধকে ফুটিয়ে তোলা হয়। উচ্চ মধ্যবিত্তরা যদিও এসব সহ্য করতে পারে না। কিন্তু দরিদ্রদের মধ্যে এসবের প্রভাব অনেক বেশি। স্নেহা নামে একটি দাতব্য সংস্থায় কাজ করা নায়রিন দারুওয়ালাকে এক নারী অভিযোগের সুরে বলেছিলেন, বলিউডি ছবিতে নায়করা যেমন নায়িকাদের জন্য গান গায়, তার স্বামী তার জন্য তেমন গান গায় না। এখানেই অনেক দর্শকের মধ্যে বলিউডি ছবির আবেদন ও প্রভাবের মাত্রা উপলব্ধি করা যায়। 
সোনাল দেশাই নামে আরেক শিক্ষাবিদ তুলে ধরলেন পরিবর্তনের পথে একটি বড় বাধাকে। তিনি বলেন, অনেক ভারতীয় পিতা-মাতাই মনে মনে আশা করেন, তারা তাদের ছেলেদের সঙ্গেই থেকে যাবেন বুড়ো হলে। এ কারণেই ছেলের বিয়েতে তারা নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করেন বেশি। মূলত তারা ছেলের বৌয়ের ভেতর এক রাঁধুনী ও ভবিষ্যতের সেবক খোঁজার চিন্তা করেন বেশি। যদিও এ সংস্কৃতিও পরিবর্তিত হচ্ছে। ২০১১ সালে ম্যারিল্যান্ড বিশ্ববিদ্যালয় ও ন্যাশনাল কাউন্সিল অব অ্যাপ্লাইড ইকোনমিক রিসার্চ-এর করা বিশাল এক জরিপ অনুসারে, ষাটোর্ধ্ব ভারতীয় নারীদের ৭৭ শতাংশই তাদের বিবাহিত সন্তানদের কাছে থাকেন। তবে ২০০৪ সালের দিকে করা জরিপ অনুযায়ী, এ হার ছিল ৮৩ শতাংশেরও বেশি! ছোট ফ্ল্যাটের চাহিদা এখন ভারতে বাড়ছে। তার মানে, ওই হার আরও হ্রাস পাবে। 
এখনও পশ্চিমাদের চেয়ে ভারতীয় বিয়ে অনেক বেশি আলাদা। যদিও পশ্চিমা বিয়ের প্রকৃতিও পরিবর্তিত হচ্ছে। ভারতীয়দের ক্ষেত্রে প্রযুক্তি ও অগ্রগতি বহুকাল ধরে চলে আসা সংস্কৃতিকে লুপ্ত করছে। শাদি.কম-এর কর্তাব্যক্তিরা এ বছরের শুরুর দিকে একটি ডেটিং অ্যাপ চালু করেছেন। কয়েক বছর আগেও এ ধরনের অ্যাপ ভারতে অকল্পনীয় ছিল। কিন্তু এখন এটিই বাস্তবতা। কিন্তু ওই অ্যাপে এখনও সাড়া মেলেনি প্রত্যাশিতভাবে। রক্ষিত যেমনটা বলছিলেন, ছেলেরা অনেক বেশি আগ্রহী। কিন্তু মেয়েরা এখনও নয়।  

এ জাতীয় আরও খবর

সিন্ডিকেট থেকে কৃষকদের রক্ষা করার উদ্যোগ নিচ্ছে সরকার

কোনো অবস্থাতেই মব মেনে নেওয়া হবে না: ডা. জাহেদ

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী

ইরানকে অস্ত্র না দিতে চীনের প্রেসিডেন্টকে চিঠি দিলেন ট্রাম্প

লোহিতসহ তিন সাগরে বাণিজ্য পথ বন্ধের হুমকি ইরানের

৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

শাপলা চত্বরে হত্যাকাণ্ডে আসামি হচ্ছেন সাবেক আইজিপি মামুন

৫ লাখ ৪২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে বদলি

বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান

দেশে বীর মুক্তিযোদ্ধা আছেন কতজন, জানালেন মন্ত্রী

১৪ দিনে রেমিট্যান্স এলো ১ হাজার ৬০৭ মিলিয়ন ডলার