,

শুক্রবার মুক্তি পাচ্ছে ‘রানা প্লাজা’

news-image

অবশেষে শুক্রবার (১১ই সেপ্টেম্বর) ঢাকাসহ সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বহুল আলোচিত ছবি ‘রানা প্লাজা’। ছবির প্রযোজনা সংস্থা এমএ মাল্টিমিডিয়া হাউজ শুক্রবার ছবিটি মুক্তি প্রদানের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রায় শতাধিক প্রেক্ষাগৃহে ‘রানা প্লাজা’ মুক্তি পাবে বলে প্রযোজনা সংস্থা জানিয়েছে। শামিমা আকতার প্রযোজিত ‘রানা প্লাজা’ ছবিটি গত ৪ঠা সেপ্টেম্বর মুক্তি পাবার কথা ছিল। কিন্তু ‘রানা প্লাজা’ প্রদর্শনে উচ্চ আদালত নিষেধাজ্ঞা জারি করলে ছবির মুক্তি বন্ধ হয়ে যায়। ছবির প্রযোজক আদালতের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করলে, গতকাল আপিল বিভাগ হাইকোর্টের নিষেধাজ্ঞা স্থগিত করে দেন। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেয়। প্রযোজকের পক্ষে আপিল বিভাগে শুনানিতে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, এডভোকেট এ. এম আমিন উদ্দিন। rana plaza

রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। রাষ্ট্রপক্ষে ছিলেন এটর্নি জেনারেল মাহবুবে আলম। শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করে দেয়। এতে সিনেমাটির মুক্তিতে বাধা দূর হয়। শুক্রবার মুক্তির জন্য প্রস্তুত ‘রানা প্লাজা’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাইমন, পরীমনি, আবুল হায়াত, সাদেক বাচ্চু, কাবিলা, রেহানা জলি, শিরিন আলম, শিউলী আকতার, হাবিব খান প্রমুখ। পরিচালক নজরুল ইসলাম খানের কাহিনী ও চিত্রনাট্য নিয়ে নির্মিত ‘রানা প্লাজা’ ছবির সংলাপ লিখেছেন মুজতবা সউদ। চিত্রগ্রহণ করেছেন এম এইচ স্বপন। ‘রানা প্লাজা’ মূলত একটি প্রেমের ছবি। একটি গ্রামের দুই তরুণ- তরুণী (সাইমন ও পরীমনির) প্রেম করে বিয়ে করার পর পালিয়ে ঢাকা শহরে চলে আসে। ঢাকার একটি বস্তিতে তারা বাসা ভাড়া নেয়। নায়ক সাইমন সিএনজি স্কুটার চালায়। নায়িকা পরীমনি ঘর সংসার নিয়ে ব্যস্ত থাকে। এক সময় বস্তির মাস্তানদের নজর পরে পরীমনির ওপর। তারা পরীমনিকে লাঞ্ছনা করার সময় সাইমন প্রতিবাদ করে। শুরু হয় মারামারি। এক পর্যায়ে সাইমন পায়ে গুরুতর আঘাত পায়। তার পা ভেঙে গেলে সে বাসায় পড়ে থাকে। তখন সংসার চালানোর জন্য পরীমনি বস্তির মানুষদের পরামর্শ ও সহায়তায় ‘রানা প্লাজা’র একটি গার্মেন্টসে চাকরি নেয়। একদিন ঘটে ভয়াবহ দুর্ঘটনা। ধস নামে ‘রানা প্লাজা’য়। মারা যায় অনেকেই। ‘রানা প্লাজা’র ধ্বংসস্তূপে আটকে পড়ে পরীমনি। ১৭ দিন পর জীবিত অবস্থায় উদ্ধার করা হয় পরীমনিকে। মিলন হয় সাইমন ও পরীমনির। পরিচালক নজরুল ইসলাম খান বলেন, ‘রানা প্লাজা’ আমার স্বপ্নের একটি ছবি। অনেক যত্ন করে ছবিটি আমি বানিয়েছি। জনগণকে সচেতন করার জন্য ‘রানা প্লাজা’ ধস-এর বিষয়টি গল্পের প্রয়োজনে এনেছি। এখানে গার্মেন্টস শিল্পে বিরূপ প্রভাব পড়ার মতো কিছুই ছিল না। তারপরও আমাদের নানা বিপর্যয়ের মধ্যে পড়তে হয়েছে। কিন্তু মহান আল্লাহর দরবারে শুকরিয়া যে, শেষ পর্যন্ত স্বপ্নের ‘রানা প্লাজা’ ছবিটি আমরা দর্শকদের সামনে তুলে ধরতে পারছি। আমাদের বিশ্বাস একটি সুন্দর, পরিচ্ছন্ন ছবি হিসেবে ‘রানা প্লাজা’ সকল শ্রেণীর দর্শকদের মন জয় করবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা