,

বেলজিয়ামে ‘সন্দেহভাজন’ যাত্রীর কারণে মিশরগামী ফ্লাইট বাতিল

news-image

মিশরীয় এয়ারলাইন ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট শনিবার বাতিল করা হয়েছে। ওই বিমানের এক যাত্রীর সন্দেহজনক আচরণের কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়। বিমানটি ব্রাসেলস থেকে কায়রো যাচ্ছিল। খবর বার্তা সংস্থা এএফপি’র।
ফেডারেল পুলিশ এক সংক্ষিপ্ত প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, নিরাপত্তাজনিত কারণে ইজিপ্টএয়ারের এমএস ৭২৬ ফ্লাইটটি নির্ধারিত সময়ে ছাড়া হয়নি। যাত্রীদের নামের তালিকা ও লাগেজ পুনরায় যাচাইয়ের জন্য ফ্লাইটটির শিডিউল পরিবর্তন করা হয়।
ফ্লেমিশ ভাষার পত্রিকা হেত নিউসব্লাদ জানিয়েছে, বিমানে কিছু ঘটতে যাচ্ছে এ কথা বলার পর সন্দেহভাজন যাত্রীটিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি ইতোমধ্যেই নিরাপত্তা সংস্থার নজরদারিতে ছিলেন। ফ্রেঞ্চ ভাষার দৈনিক লে সোইর জানায়, স্থানীয় সময় বিকেল ৩টা ৫৫ মিনিটে (গ্রিনিচ মান সময় ১৩৫৫) ফ্লাইটটির ছাড়ার কথা ছিল। কিন্তু কয়েক ঘন্টা পর ফ্লাইটটি বাতিল করা হয়। যাত্রীদের অন্য ফ্লাইটে নেয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ