,

নাক দিয়ে টাইপ করে বিশ্বরেকর্ড গড়লেন ভারতীয় যুবক

news-image

মানুষ হাত দিয়ে কিবোর্ডে টাইপ করে। হাত না থাকলে, ক্ষেত্রবিশেষে কেউ কেউ মনের অদম্য শক্তিতে পা দিয়েও টাইপ করেন। কিন্তু, নাক দিয়ে! সেটাও কি সম্ভব? অসম্ভব সেই কাজে আবার প্রতিযোগিতাও হয়। এমনই একটি প্রতিযোগিতা হয়ে গেলো সম্প্রতি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের তকমাটাও পেয়ে গেলেন তিনি। এর আগে বিশ্ব রেকর্ডের অধিকারী ছিলেন ভারতের হায়দ্রাবাদের মোহাম্মদ খুরশীদ হুসেইন। নাকের অগ্রভাগকে ব্যবহার করে মাত্র ৪৭ দশমিক ৪৪ সেকেন্ডে ১০৩টি অক্ষর লিখে এ রেকর্ড গড়েছিলেন খুরশীদ। কিন্তু, ৪৬ দশমিক ৩০ সেকেন্ডে সমান সংখ্যক অক্ষর লিখে পূর্বের রেকর্ডটি ভেঙে দিয়েছেন ভারতের রাজধানী নয়াদিল্লির বিনোদ কুমার চৌধুরী। অর্থাৎ, সেকেন্ডের ভগ্নাংশে শীর্ষস্থান অধিকার করেছেন বিনোদ। এ খবর দিয়েছে অনলাইন মেট্রো। খুরশীদকে গিনেস কর্তৃপক্ষ যে বাক্যটি লিখতে দিয়েছিল, সেই একই বাক্য লিখতে দেয়া হয় বিনোদকেও। খুরশীদ রেকর্ডটি গড়েছিলেন ২০১৪ সালে। বাক্যটি ছিল, ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস হ্যাভ চ্যালেঞ্জড মি টু টাইপ দিস সেনটেন্স ইউজিং মাই নৌজ ইন দ্য ফাস্টেস্ট টাইম’। অবিশ্বাস্য এ গৌরব অর্জনের পর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে বিনোদ বলছিলেন, টাইপ করা আমার পেশা এবং টাইপিংয়ের প্রতি আমার প্রবল অনুরাগ, যা আমাকে একটু ভিন্ন ও অসামান্য কিছু করতে অনুপ্রাণিত করেছে। ২০১৪ সালের ডিসেম্বরে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে তার বিশেষ এ দক্ষতা প্রদর্শন করেছিলেন তিনি। কিন্তু, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস সম্প্রতি বিনোদকে বিশ্বের দ্রুততম টাইপিস্টের স্বীকৃতি দিয়েছে। অবশ্যই, সেটা নাক দিয়ে লেখার ক্ষেত্রে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর