,

বাংলাদেশকে শক্তিশালী মানছে জর্ডান

news-image

শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মাঠে বিকাল সাড়ে তিনটায় জর্ডানের অনুশীলন। অনুরোধ করা হয়েছিল সময়টা একটু আগে পিছে করার জন্য। কথাটা শুনেই রেগে আগুন জর্ডানের ফুটবল কর্মকর্তারা। ট্রাফিক জ্যাম ঠেলে-ঠুলে ঠিক নির্ধারিত সময়ে মাঠে অনুশীলন শুরু করে জর্ডান। 
ওদের অনুশীলন, খাওয়া-দাওয়া, গোসল সবকিছু এক সাথে এবং একই সময়ের মধ্যে হতে হবে। পুরোপুরি পেশাদারিত্ব ফুটবল দলে। রাশিয়া বিশ্বকাপ এবং এশিয়ান কাপ ফুটবলের যৌথ বাছাই খেলতে জর্ডান শনিবার ঢাকায় আসার আগে তাদের প্রতিনিধি দল এসে ঘুরে গেছে। প্রতিনিধি দল দেখে গিয়েছে খেলোয়াড়রা কোথায় থাকবে, কোথায় খাবে, কোথায় অনুশীলন করবে। হোটেল থেকে অনুশীলন মাঠ কতো দূর, বঙ্গবন্ধু স্টেডিয়াম কতো দূর, ট্র্যাফিক জ্যামের কারণে কোথায় কোথায় থেমে থাকতে হয়। সব কিছু পেশাদারী চোখে রিপোর্ট দিয়েছে প্রতিনিধিরা। এমন একটি পেশাদার দলের বিরুদ্ধে আগামীকাল বিকাল ৫টায় লড়াই করবে বাংলাদেশ। 
বেলজিয়ান কোচ পলপুট তার দল নিয়ে মহা দুশ্চিন্তায় রয়েছেন। এতটুকু শৃংখলার বাইরে যেতে নারাজ তিনি। বিশ্বকাপের চূড়ান্ত বাছাইয়ের শেষ ১২-তে ঢোকার চেষ্টা করছেন তিনি। গত জুনে দায়িত্ব দেয়া হয়েছে পলপুটকে। তার পরই জর্ডানকে নিয়ে ফুটবল মিশন শুরু করেছেন তিনি। ৫৯ বছর বয়সের এই মানুষটি অসুস্থ। শারীরিক সমস্যা নিয়ে এসেছেন, খেলার প্রতি মনোযোগের কারণে শরীরটা খারাপ হয়ে যেতে পারে। সেজন্য পলপুটের স্ত্রীও এসেছেন তার সাথে। দলের সূত্রে জানা গেছে, শরীরটা ভালো না বলে গত বৃহস্পতিবার পার্থে হওয়া বাংলাদেশ অস্ট্রেলিয়ার ম্যাচের পুরোটা দেখতে পারেননি। মাঝপথেই টিভির সামনে থেকে উঠে গেছেন। যা দেখেছেন তাও কম না। বুঝতে পারছেন বাংলাদেশের সাথে স্কোর লাইনটা আরো বড় হতেও পারতো। কাল শেখ জামালের মাঠে অনুশীলনে বলছিলেন, ‘আমি তিন পয়েন্টের জন্য লড়বো।’ গ্রুপ ম্যাচে জর্ডান ৩-১ গোলে তাজিকিস্তানকে হারিয়েছে এবং গোলশূন্য ড্র করেছে কিরগিজস্তানের বিরুদ্ধে। ড্রটা আশা করেনি। এখানে পিছিয়ে গেছে তারা। এজন্য বাংলাদেশকে হারিয়ে এগিয়ে যেতে চায় জর্ডান। জর্ডানের (৯১) চেয়ে বাংলাদেশ (১৭৩) পিছিয়ে রয়েছে ফিফার র্যাংকিংয়ে। কিন্তু তাতে কিচ্ছু যায় আসে না জর্ডান কোচের। বাংলাদেশকে শক্তিশালী মানছেন জর্ডানের কোচ পলপুট। তিনি মনে করেন র্যাংকিং-ট্যাংকিং কিছু না। ওটা পরিবর্তন হয়। খেলাটা হয় মাঠে। সেখানে যারা ভালো খেলবে তারাই জিতবে।
 
বাংলাদেশ জর্ডানকে কি ভাবছে তা নিয়েও মাথাব্যথা নেই জর্ডান কোচ পলপুটের। তিনি বাংলাদেশকে বড় দল মনে করেই মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যারা খেলে এসেছে নিশ্চয়ই তাদের সাহস এবং অভিজ্ঞতা এই ম্যাচ কাজে লাগাবে। এক বিন্দু ছাড় দিতে নারাজ বাংলাদেশকে। তিনি বলেছেন, ‘বাংলাদেশে খেলতে নিজেদের পরিবেশ এবং সমর্থকদের সামনে। যেটা আমাদের জন্য সমস্যা। এটা হতে দেয়া যাবে না।’
 
গতকাল প্রচণ্ড গরম গেছে। এটা সমস্যা হয়েছে জর্ডানের ফুটবলারদের। কোচ পলপুটও বলেছেন, ‘এই আবহওয়ায় সমস্যা হচ্ছে। খুব বেশি ঘাম হচ্ছে। তবে এখানে মানিয়ে নিতে আরো সময় পাওয়া যাবে।’  হেড কোচ পলপুট ছাড়াও বেলজিয়ামের সহকারী কোচসহ কোচিং স্টাফের সাথে যুক্ত রয়েছেন ব্রাজিলীয়ান ফিজিও, ফিটনেস কোচ। জর্ডানের ৩৯ জনের ফুটবল দল ঢাকায় এসেছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ