বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি বেঈমানি করেছে, এখন ফল পাচ্ছে: এরশাদ

news-image

‘বিএনপির মিথ্যা আশ্বাসে আমি স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিয়েছিলাম, বিএনপি আমার সঙ্গে ও আমার দলের সঙ্গে বেঈমানি করেছে। বিএনপি এখন সেই বেঈমানির ফল পাচ্ছে।’ রবিবার দুপুরে কুমিল্লা টাউন হলের বীর চন্দ্র নগর মিলনায়তনে জেলা দক্ষিণ ‘জাতীয় পার্টির’ সম্মেলনে দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এ কথা বলেন।
 
সাবেক এ রাষ্ট্রপতি বলেন, ‘গণতন্ত্র মানে কথা বলার অধিকার, বাঁচার অধিকার। সব অধিকার এখন হারিয়ে গেছে। ক্ষমতায় এসে আওয়ামী লীগ মানুষকে কী দিয়েছে। দেশে এখন আইনের শাসন নেই, কে কখন খুন হবে গুম হবে তার নিশ্চয়তা নেই, জনগণের এখন শ্বাসরুদ্ধকর অবস্থা। মানুষ বাঁচার অধিকার হারিয়ে ফেলেছে।’ দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুল ইসলাম মিলন এমপির সভাপতিত্বে সম্মেলনে  দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, প্রেসিডিয়াম সদস্য ও পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সাল চিশতী, ভাইস চেয়ারম্যান এইচএনএম শফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম নুরু, অধ্যক্ষ রওশন আরা মান্নান এমপি, জেলা জাপা নেতা ওবায়দুল কবির মোহন, লুৎফর রেজা খোকন ও সালামত উল্লাহ বাচ্চু প্রমুখ বক্তব্য রাখেন।  

এ জাতীয় আরও খবর

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল