,

সমাজকে মাদকমুক্ত করতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে ভ’মিকা রাখতে হবে-আবুল কালাম আজাদ

news-image

প্রধান মন্ত্রীর কার্যালয়ের মূখ্য সচিব আবুল কালাম আজাদ বলেছেন, সমাজকে মাদকমুক্ত করতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে ভ’মিকা রাখতে হবে। তিনি বলেন প্রত্যেকের এ ব্যাপারে দায়বদ্ধতা রয়েছে এ ভেবেই দায়িত্বশীল ভ’মিকা রাখতে হবে। মাননীয় প্রধানমšত্রী এ ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করেছেন । সভা সেমিনার আলোচনায় সীমাবদ্ধ না থেকে দৃঢ় প্রত্যয় নিয়ে সকলকে মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে তিনি সকলের প্রতি আহবান জানান। 
রবিবার চট্রগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ব্রাহ্মণবাড়িয়া সহ কয়েকটি জেলার সাথে মাদক প্রতিরোধ বিষয়ে সোশ্যাল মিডিয়া সংলাপে বক্তব্যে তিনি এ আহবান জানিয়েছেন। 
ব্রাহ্মণবাড়িয়া লেরা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মাল্টি মিডিয়ার মাধামে  জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন এ মিডিয়া সংলাপে অংশগ্রহণ করেন এবং ব্রাহ্মণবাড়িয়ায় মাদক প্রতিরোধ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেন। তিনি জানান সীমান্তবর্তী জেলা ব্রাহ্মণবাড়িয়ায় মাদক প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন হচ্ছে। সম্মিলিতভাবেই ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বিরোধী অভিযান চলছে। এসময়ে মূখ্য সচিব মাদক বিরোধী অভিযানে শিক্ষক সমাজের করণীয় সম্পর্কে শিক্ষক প্রতিনিধির কাছ থেকে তথ্য জানতে চাইলে  শিক্ষাঙ্গনে এ সংক্রান্ত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেদুল ইসলাম।  জেলা প্রশাসক কার্যালয় থেকে সংলাপ চলাকালে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম, বিজিবির ১২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল নজরুল ইসলাম, র‌্যাব ১৪ এর ভৈরব ক্যাম্পের এএসপি আবু সাঈদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, বিজয়নগর উপজেলা চেয়ারম্যান এডভোকেট তানভীর ভ’ইয়া, জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সহ সভাপতি আল আমীন শাহীন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু সহ জেলা পর্যায়ে বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ , আইনজীবি , বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকবৃন্দ, এনজিও প্রতিনিধি সহ বিভিন্ন স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 
মন্ত্রী পরিষদ বিভাগ ও প্রধান মন্ত্রী কার্যালয়ের একসেস টু ইনফরমেশন(এটুআই) প্রোগ্রামের সহযোগিতায় সোশ্যাল মিডিয়া এ সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এতে চট্রগ্রাম বিভাগের কুমিল্লা কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে থাকা বিভিন্ন স্তরের প্রতিনিধিদের সঙ্গে মাদক প্রতিরোধ নিয়ে সংলাপ হয়েছে। 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে