,

২০ দলের বিক্ষোভে পুলিশের বাধা

news-image

গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোটের পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। কর্মসূচি চলাকালীন দেশের বিভিন্ন স্থানে পুলিশের বাধার মুখে পড়ে জোটের নেতাকর্মীরা। ঝিনাইদহে বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল পুলিশের বাধার মুখে প- হয়ে গেছে। রোববার সকাল সাড়ে ১০টা থেকে জেলা বিএনপির কার্যালয় তালাবদ্ধ রয়েছে। এ সময় কার্যালয়ের সামনে পুলিশের পাহারা দেখা যায়। ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক অভিযোগ করেন, গ্যাস ও বিদ্যুতের মূল বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিলের জন্য সকালে নেতাকর্মীরা জড়ো হয়। কিন্তু পুলিশ তাদের অফিসে ঢুকতে দেয়নি। গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিএনপির মিছিলে পুলিশ লাঠিচার্জ করেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছে বলে জানা গেছে। রোববার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরে বিএনপির নেতাকর্মীরা এই মিছিল করে। লাঠিচার্জের পর পুলিশ তিন নেতাকর্মীকে আটক করেছে বলে জানা গেছে।
খাগড়াছড়ি জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন বিদ্যুতের, গ্যাস ও সিএনজির মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করতে চাইলে পুলিশি বাধার মুখে পড়ে। পুলিশের বাধার কারনে দলীয় কার্যালয়ের সম্মুখে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন । আজ সকাল ১১টায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমার সভাপত্বিতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান মিল্লাত সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে