সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

হিটলারের গোপন প্রজেক্ট : কয়েক যুগ পরের প্রযুক্তির জন্ম যেখানে

news-image

দ্বিতীয় বিশ্ব যুদ্ধের ৭৬তম বার্ষিকীতে একটি বিষয় তোলপাড় করে দিলো। তা হলো, হিটলারের নাৎসি বাহিনীর গোপন অস্ত্রের কথা। এসব অস্ত্র বানাতে যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, তা যেন সময়ের কয়েক যুগ আগেই জন্ম নিয়েছিল।

নাৎসি বাহিনী তখন পোল্যান্ড দখল করেছে। হিটলারের বিজ্ঞানীরা সেই সময় কয়েকটি প্রজেক্ট শুরু করলেন। প্রযুক্তি সংশ্লিষ্ট প্রজেক্টগুলোকে সেই সময়ের উচ্চাকাঙ্ক্ষী চাহিদা বলে গণ্য করেন আধুনিক বিজ্ঞানীরা। তারা তখন গোপনে এমন সব স্পর্শকাতর প্রযুক্তির উদ্ভাবন করেছিলেন, যা সময়ের কয়েক যুগ আগেই হাতে পেয়েছিলেন তারা।

'উইপনস অব ডাব্লিউডাব্লিউ ২' ম্যাগাজিনে ২০১৫ সালের শরতের ইস্যুতে কেএম লি তুলে ধরেছেন হিটলারের গোপন সব মারাত্মক প্রজেক্টের কথা। দেখে নিন কয়েকটি প্রযুক্তিগত উন্নয়নের নমুনা, যা সেই সময় বিজ্ঞানীদের চিন্তার বাইরে ছিল।
হিটলারের গোপন প্রজেক্ট : কয়েক যুগ পরের প্রযুক্তির জন্ম যেখানে
2.hitlars a-remote-controlled-tracked-mine


১. স্টিলথ ফ্লাইং উইং বম্বার : এটাকে হিটলারের গোপন অস্ত্র বলে ডাকা হতো। 'হর্টেন হো ২২৯ বম্বার'-এর নকশাটা এমন ছিল যা ৪৯ হাজার ফুট ওপর দিয়ে ২ হাজার পাউন্ড গোলাবারুদ নিয়ে ঘণ্টায় ৬০০ মাইল বেগে ছুটে চলবে। দুটো টার্বোজেট ইঞ্জিন রয়েছে বিমানটিতে। আছে দুটো কামান এবং আর৪এম রকেট। স্টিলথ বিমান প্রজন্মের আদি পুরুষ ছিল হর্টেন হো ২২৯ যা ১৯৪৪ সালে আকাশে ওড়ে।
হিটলারের গোপন প্রজেক্ট : কয়েক যুগ পরের প্রযুক্তির জন্ম যেখানে

২. ফ্রিৎজ এক্স রেডিও গাইডেড বম্ব : আধুনিক কালের অত্যাধুনিক বোমের পূর্ব পুরুষ বলা হয় একে। ৩,৪৫০ পাউন্ড ওজনের বিস্ফোরক যা রেডিও তরঙ্গের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়ে টার্গেটের দিকে ধেয়ে যেত। ইউএস এয়ার ফোর্স জানায়, ২৮ ইঞ্চি লম্বা বোমাটি ২০ হাজার ফুট ওপর থেকে ছাড়া যেত। সেই সময় এত উপরের বিমানকে ভূপাতিত করার কোনো অস্ত্র কারো কাছেই ছিল না। এ বোমা দিয়েই নাৎসীরা ইতালিয়ান ব্যাটেলশিপ রোমা ধ্বংস করা হয়। তবে ফ্রিৎজ এক্স-কে ব্যাপক হারে ব্যবহার করা যায়নি। কারণ এটি বহনে বিশেষ বিমান প্রয়োজন ছিল যা কয়েকটি বানানো হয়েছিল।
হিটলারের গোপন প্রজেক্ট : কয়েক যুগ পরের প্রযুক্তির জন্ম যেখানে
0.hitlers-stealth-flying-wing-bomber

৩. রিমোট কন্ট্রোলড ট্র্যাকড মাইন : দেকতে খুদে ট্যাঙ্কের মতো। গেমস খেলার জয়স্টিক দিয়ে এগুলো চালানো হতো। এর নাম 'গোলিয়াথ'। এতে ১৩৩-২২০ পাউন্ড ওজনের বিস্ফোরক বহন করা হতো। এগুলো পাঠিয়ে মাইন ফিল্ড প্রস্তুত করতো নাৎসীরা। আবার শত্রুর যুদ্ধযান বা ট্যাঙ্কের কাছে পাঠিয়ে দূর থেকেই বিস্ফোরণ ঘটানো হতো।
হিটলারের গোপন প্রজেক্ট : কয়েক যুগ পরের প্রযুক্তির জন্ম যেখানে

 hitlarsfastest-aircraft-around  
৪. রকেটচালিত বিমান : ওই সময়ের পরাশক্তিরা যার যার আধুনিক প্রযুক্তি নিয়ে যুদ্ধে নেমে পড়ে। কিন্তু হিটলারের গোপন প্রজেক্ট বিস্ময়কর সব প্রযুক্তির উদ্ভাবনে সফলতা পাচ্ছে। ১৯৩০ এর শেষের দিকে তারা 'মেসারশ্যুমিৎ মি ১৬৩ কমেট' নামের একটি বিমান বানালো। একটি জেট বিমান যার শক্তি জোগাবে রকেট। এটি নিমিষেই ঘণ্টায় ৭০০ মাইল বেগে ছুটতে পারতো। ওই সময় আবিষ্কৃত যেকোনো শক্তিশালী বিমানের চেয়ে এটি ঘণ্টায় ৩০০ মাইল বেশি গতিবেগে ছুটতে সক্ষম ছিল। সে সময় আমেরিকা তাদের সবচেয়ে দ্রুত গতির বিমান বানায় যার নাম 'পি-৫১ মাসট্যাঙ ফাইটার'। এর সর্বোচ্চ গতি ছিল মাত্র ৪৪০ মাইল পার আওয়ার। হিটলারের ৩০০টির ও বেশি কমেটে ৩০ মিলিমিটার কামান জুড়ে দেওয়া হয়। বিমানটির গতি এত বেশি যে একে গুলি করে ভূপাতিত করা অসম্ভব ছিল। তবে টার্গেটের পেছনে ছোটা এর পক্ষে সম্ভব ছিল না কেবলমাত্র গতির কারণে। সূত্র : বিজনেস ইনসাইডার1.hitlars the-fritz-x-radio-guided-bomb
 

এ জাতীয় আরও খবর