,

অর্ধশত সিরীয় বিদ্রোহীকে হত্যা করেছে আইএস

news-image

ইসলামিক স্টেট (আইএস) সদস্যদের সঙ্গে সংঘর্ষে সিরিয়ায় প্রায় অর্ধশত মার্কিনপন্থি বিদ্রোহী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এমন এক সময়ে এই খবর আসল, যখন সিরিয়ায় আইএসকে মোকাবেলায় তুরস্কের সঙ্গে মিলে নতুন করে লড়াইয়ের পরিকল্পনা আটছে যুক্তরাষ্ট।
শুক্রবার সিরিয়ায় বিদ্রোহীদের নিয়ন্ত্রিত মারেয়া শহরে ওই সংঘর্ষ হয় বলে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটস জানিয়েছে। তারা আরো জানিয়েছে, ওই সংঘর্ষে কমপক্ষে ৪৭ বিদ্রোহী প্রাণ হারিয়েছে। মারেয়া শহরটির অবস্থান তুর্কি সীমান্ত থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে। গত মাসেও শহরটিকে আইএস যোদ্ধাদের কাছ থেকে নিরাপদ বলে সাফাই গেয়েছিল তুরস্ক সরকার। এদিকে শুক্রবার রাতে দেয়া এক বিবৃতিতে আইএস জানিয়েছে, তারা মারেয়ায় নতুন করে হামলা শুরু করেছে এবং লড়াই চালিয়ে তারা ‘বহু’ সিরীয় বিদ্রোহীকে হত্যা করেছে।
মাত্র গত সপ্তাহেই শহরটিতে প্রবেশ করে বেশ কয়েকটি গ্রাম দখলে নিয়েছিল জিহাদিরা। এরপরই তারা মার্কিন সমর্থক বলে পরিচিত বিদ্রোহীদের ওপর আঘাত হানে। ধারণা করা হচ্ছে, আঙ্কারা-ওয়াশিংটন জোট আইএসের বিরুদ্ধে লড়াইয়ের যে পরিকল্পনা করছে তার অংশীদার ছিল সিরিয়ার এই বিদ্রোহী গোষ্ঠীটি। মারেয়ায় শুক্রবারের ওই লড়াইয়ের পর তুরস্ক ও যুক্তরাষ্ট্রের জন্য আইএসের বিরুদ্ধে নতুন করে লড়াই শুরু করাটা বেশ কঠিন হবে বলেই মনে হচ্ছে। যদিও লড়াইয়ে হেরে যাওয়ার পর জিহাদিদের বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করার জন্য আলেপ্পোর আশপাশের এলাকাগুলো থেকে আরো বিদ্রোহীরা মারেয়ায় আসতে শুরু করেছে।
সাম্প্রতিক মাসগুলোতে সিরিয়া ও ইরাকে বেশ কিছু নতুন এলাকা দখলে নিয়েছে আইএস। সিরিয়ায় তারা বহুমুখী লড়াই চালিয়ে যাচ্ছে। তাদের একই সঙ্গে সিরিয়ার সরকারি বাহিনী, কুর্দি অঞ্চলের কুর্দি বাহিনী এবং আমেরিকার মদদপুষ্ট বিদ্রোহীদের মোকাবেলা করতে হচ্ছে। সূত্র: রয়টার্স। 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে