,

মস্কোয় পরমাণু বোমার প্রদর্শনী

news-image

জার বোম্বার সামনে দাঁড়িয়ে আছেন হতবিহবল দুই দর্শকজার বোম্বার সামনে দাঁড়িয়ে আছেন হতবিহবল দুই দর্শক
রাশিয়ার রাজধানী মস্কোয় ইতিহাসের সবচেয়ে বড় পরমাণু বোমা প্রদর্শনীর শুরু হয়েছে। ‘জার বোম্বা’ নামে পরিচিত এই বোমাটি সরাসরি প্রদর্শনীতে আনা হয়নি বরং তার বদলে এটির অবিকল অনুকৃতি দেখানো হচ্ছে।
চলতি মাসের ১ তারিখ থেকে শুরু হওয়া প্রদর্শনী ২৯ তারিখ পর্যন্ত চলবে। রুশ আণবিক উন্নয়নের ৭০তম বার্ষিকী উপলক্ষে মস্কোর রেড স্কয়ারের ম্যানেজি কেন্দ্রে এ বোমাটি প্রদর্শিত হচ্ছে।  
১৯৬১ সালের ৩০ অক্টোবর রাশিয়া আর্কটিক মহাসাগরে এএন-৬০২ বা ‘জার বোম্বা’ নামে পরিচিত বিশাল আকারের পরমাণু বোমার পরীক্ষা চালানো হয়েছিল। ২৫ টন ওজনের বোমাটির  বিস্ফোরণ ক্ষমতা ছিল ৫৭ থেকে ৫৮.৬ মেগাটন টিএনটির সমান। বিস্ফোরণের পর যে বিশাল আকারের আগুনের কুণ্ডলী ওঠে তা ১,০০০ কিলোমিটার দূর থেকেও দেখা যায়। এছাড়া, আকাশে ৬৭ কিলোমিটার উচ্চতায় বিশাল মেঘমণ্ডলীর সৃষ্টি হয়। রুশ পরমাণু বোমার পরীক্ষার পর ৮০০ কিলোমিটার দূরের ঘরবাড়ির জানালার কাঁচ ভেঙে গিয়েছিল। এছাড়া, প্রায় ৪০ মিনিট ধরে রেডিও সিগন্যাল বাধাগ্রস্ত হয়। ‘ফ্যাট ম্যান’ নামে পরিচিত একটি পরমাণু বোমা ১৯৪৫ সালের ৯ আগস্ট জাপানের নাগাসাকি শহরের ওপর ফেলেছিল আমেরিকা। ‘ফ্যাট ম্যান’এর চেয়েও ৩৮০০ গুণ বেশি শক্তিশালী ‘জার বোম্বা।’  এ ছাড়া, দ্বিতীয় মহাযুদ্ধে বিশ্বের সবদেশ সম্মিলিতভাবে যে পরিমাণ বিস্ফোরক ব্যবহার করেছিল তার চেয়েও বেশি ছিল ‘জার বোম্বা’র বিস্ফোরণ ক্ষমতা। আইআরআইবি।

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের