,

থাই রাজার কাছে বাংলাদেশ রাষ্ট্রদূতের পরিচয়পত্র প্রদান

news-image

থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিজ সাইদা মুনা তাসনীম সম্প্রতি ব্যাংককের আম্বারা প্যালেসে থাইল্যান্ডের যুবরাজের মাধ্যমে থাই রাজা ভূমিবলের কাছে তার পরিচয়পত্র দিয়েছেন। রাজা ভূমিবল অসুস্থ থাকায় তার ছেলে থাইল্যান্ডের ক্রাওন প্রিন্স মহা ভাজিরালংকরন পিতার পক্ষে পরিচয়পত্র গ্রহণ করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ দূতাবাস, ব্যাংকক।

পরিচয়পত্র প্রদানের সময় রাষ্ট্রদূত তাসনীম বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রাজা ভূমিবলের জন্য প্রেরিত শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। রাষ্ট্রদূত থাইল্যান্ডে তার কর্মকালে থাইল্যান্ডের সাথে বাংলাদেশের রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্ক আরও দৃঢ়তর করে তোলবার প্রত্যয় ব্যাক্ত করেন। এছাড়া দুই দেশের বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ এবং বৌদ্ধ সাংস্কৃতিক যোগাযোগ আরও বাড়ানোর লক্ষ্যে কাজ করবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন। 
থাইল্যান্ডের রাজকুমার রাজা ভূমিবলের পক্ষ থেকে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের মানুষের জন্য আন্তরিক শুভেচ্ছা জানান এবং বাংলাদেশের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। রাজকুমার বাংলাদেশের সাধারন মানুষকে কর্মঠ ও ধার্মিক হিসাবে প্রশংশা করেন এবং জলবায়ু পরিবরতন ও প্রাকৃতিক দুর্যোগের মত চ্যালেঞ্জ মোকাবেলায় দুই দেশ একযোগে কাজ করে যাবার আশা ব্যাক্ত করেন। রাজকুমার গত ২০১০ ও ২০১১ সালে থাইল্যান্ডের রাজকুমারী সিরিন্ধনের বাংলাদেশ সফরের কথা স্মরন করেন এবং বাংলাদেশে থাই রাজপরিবারের উন্নয়ন প্রকল্পগুলোকে আরও বিস্তৃত করার ইচ্ছা প্রকাশ করেন।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা