বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাফল্য দেরিতে আসায় খুশি কঙ্গনা, ঐশ্বরিয়া কামব্যাক

news-image

বর্তমানে বলিউডকে একের পর এক হিট ছবি উপহার দেওয়া অভিনেত্রী কঙ্গনা রণৌতের শুরুটা অনেক কঠিন ছিল। কিন্তু দেরিতে সাফল্য আসায় সেটা নিয়ে আনন্দিত এই জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেত্রী। এছাড়া হৃত্বিকের সঙ্গে তার সম্পর্কের গুজবকেও উড়িয়ে দিয়েছেন তিনি।
 
 ভারতের হিমাচল প্রদেশের ছোট্ট শহর ভাম্বালা থেকে আসা রণৌতের বলিউডে ছিল না পরিচিত কেউ। পান এক সময় বি গ্রেড সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করা কঙ্গনা শুধুমাত্র নিজের চেষ্টা ও প্রতিভার ওপর নির্ভর  বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন । ‘গ্যাংস্টার-অ্যা লাভ স্টোরি’ দিয়ে পথচলা শুরু। তারপর ‘ওহ লামহে’, ‘ফ্যাশন’, ‘তনু ওয়েডস মানু’, ‘তনু ওয়েডস মানু রিটার্ন্স’, ‘কুইন’-এর মতো একের পর এক ব্লকব্লাস্টার ছবি। আর পিছন ফিরে তাকাতে হয়নি কঙ্গনাকে। 
২৮ বছর বয়সী কঙ্গনার সাফল্য ধীরে এবং দেরিতে এসেছে বলে একটুও দুঃখিত নন তিনি । বরং এটাই তাকে আরো পরিপক্ক করে তুলেছে। ধীরে ধীরে সাফল্য না আসলে ‘ফ্যাশন’ সিনেমায় তাঁর চরিত্রের মতো তিনিও তাড়াতাড়ি সাফল্য আসার জন্যে নিজের জীবনের ভারসাম্য হারিয়ে ফেলতেন। উল্লেখ্য, ফ্যাশনে অনবদ্য অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার জেতেন তিনি। 
হৃত্বিকের সঙ্গে তার সম্পর্কের চালু গুজবকে উড়িয়ে দিয়ে তিনি বলেন, আমি এখন সিঙ্গেল তবে তার মানে আমি কারো সঙ্গে সম্পর্কে জড়ানোর চেষ্টা করছি না। আমি আমার জীবন আমার নিজের দৃষ্টিভঙ্গিতে দেখি, এবং এখন আমি আমার কাজের প্রতি নিবেদিত।
 

 

ঐশ্বরিয়া কামব্যাক
 
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। খুব কম মানুষের মধ্যেই সৌন্দর্য, মেধা এবং বুদ্ধি এই তিনের সমন্বয় ঘটে। আর যাদের মধ্যে এ তিনটি বৈশিষ্ট্যের সম্মিলন ঘটে, সাফল্য ছুটে আসে তাঁদের দিকে। ঐশ্বরিয়ার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। তাই তো তিনি মানেই সংবাদ পত্রের শিরোনামের মধ্যমণি। সমপ্রীতি টুইটারে ‘কামিং সুন টিজার ১ বান্দিয়া’ ক্যাপশনে  ‘সঞ্জয় গুপ্তের শেয়ারে প্রকাশ পায় ‘বান্দিয়া’ শিরোনামের গানের ফার্স্টলুক। আর সেখানে ৪১ বছর বয়সী সাবেক এই বিশ্ব সুন্দরীকে একটি কালো আউটফিটে দেখা যায়। রাজ্য জুরা বিষণ্নতা নিয়ে তিনি তাকিয়ে আছেন দূরে কোথাও। এর আগে প্রকাশ পায় ‘জজবা’র ফার্স্টলুক ও টিজার। আর এ বিষয়ে ঐশ্বরিয়া আগেই বলেছিলেন, ইতিসাহ হিসেবে থাকবে ‘জজবা’ কামব্যাক সিনেমা।
aysi
 
‘জজবা’য় আরও অভিনয় করছেন- ইরফান খান, শাবানা আজমী, জ্যাকি শ্রফ, অতুল কুলকার্নি, অভিমূন্য সিং ও চন্দন রায় স্যানাল। মুক্তি পাবে ৯ আক্টোবর।

এ জাতীয় আরও খবর

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল