,

গবেষকদের দাবি : প্রাণীরাই পৃথিবীর প্রথম গণঅবলুপ্তির কারণ

news-image

উল্কাপাত বা অগ্ন্যুত্পাত নয়, ৫ কোটি ৪০ লাখ বছর আগে প্রথম গণঅবলুপ্তির কারণ পৃথিবীতে জটিল প্রাণের আগমন। জানাচ্ছে নতুন এক গবেষণা। সাধারণত, গণঅবলুপ্তির মত ক্যাটাসট্রফিক ইভেন্টের ক্ষেত্রে এতদিন পর্যন্ত বিপুল উল্কাপাত বা আগ্নেয়গিরির ভয়াবহ ফেটে পড়াকেই দায়ী করা হত। কিন্তু নতুন গবেষণা বলছে এই দায় পৃথিবীতে জটিল বহুকোষী প্রাণের উদ্ভব। এই বহুকোষী প্রাণ তাদের পারিপার্শ্বিক পরিবেশ বদলানোর ক্ষমতা রাখে।
''বায়োলজিকাল অর্গানিজমও গণঅবলুপ্তির কারণ হতে পারে, এটা বুঝতে আমরা অনেকদিন কাটিয়ে দিয়েছি।'' বলেছেন মার্জিন যুক্তরাষ্ট্রের ভ্যানডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের পৃথিবী ও পরিবেশবিদ্যার অধ্যাপক সাইমন ডারোক।
''পৃথিবীর প্রথম বহুকোষীয় জীব এডিয়াকারানদের বেশ কিছু কম্যুইনিটির মধ্যে তুলনামূলক গবেষণা চালিয়ে আমরা দেখেছি, জটিল বহুকোষীয় প্রাণীরাও তাদের পরিবেশ বদলানোর ক্ষমতা রাখে।। এই প্রাণীদের আমরা 'ইকোসিস্টেম ইঞ্জিনিয়ার' বলি। এদের কারণেই এডিয়াকারানরা অবলুপ্ত হয়ে গেছে।'' জানিয়েছেন ডারোক।
গবেষকদের মতে এককোষীয় জীবাণুরাই পৃথিবীতে প্রথম প্রাণ। ৩০ লক্ষ বছর  বছর ধরে তারা পৃথিবীতে রাজত্ব করেছে।
এর পরেই আমাদের পৃথিবীতে আসে এডিকারানদের মত বহুকোষীয় প্রাণ। নিজেদের তুঙ্গ অবস্থায় সারা পৃথিবীতে এরা ছড়িয়ে পড়ে। এই ধরণের বহুকোষীয় প্রাণীরা মূলত গতীহীন সামুদ্রিক ছিল। ডিস্ক বা টিউব আকৃতির এই জীবরা পাতার মত গদি গঠন করে থাকত।
এর ৬ লাখ  বছর পর বিবর্তন জন্ম দেয় তার আর এক সৃষ্টির। পৃথিবীতে আসে প্রাণীরা। এরপর প্রাণীদের মধ্যে তীব্র গতিতে বৈচিত্র্য আসতে থাকে। প্যালেএন্টোলজিস্টদের ভাষায় যাকে বলা হয় ক্যামব্রিয়ন এক্সপ্লোসন। পরবর্তী ২.৫ লাখ বছরের মধ্যে আধুনিক প্রাণী পরিবার গুলির একে একে আবির্ভাব ঘটে। আসে মোলাস্কা, আর্থোপোড, অ্যানেলিডস, স্পঞ্জ, জেলিফিস এবং সর্বোপরি মেরুদণ্ডী প্রাণীরা। এই নতুন প্রজাতির প্রাণীদেরই 'ইকোলজিকাল ইঞ্জিনিয়ার' বলছেন বিজ্ঞানীরা। এই জটিল বহুকোষীয় প্রাণীরা বিবর্তনের পথে নিজেদের প্রয়োজনে বদলে ফেলে পরিবেশ। এই নয়া পরিবেশে  এডিয়াকারনদের মত জীবেদের টিকে থাকা ধীরে ধীরে অসম্ভব হয়ে ওঠে।
৫৪ লাখ ৫০ হাজার বছর আগে দক্ষিণ নামাবিয়ার পাহাড়ি অঞ্চলে সম্ভবত শেষপর্যন্ত টিকে ছিল এডিয়াকারনদের কম্যুউনিটি।
বিজ্ঞানীদের মতে বিবর্তনের নতুন নতুন অধ্যায়, ইকোসিস্টেম ইঞ্জিনিয়ারিং ও প্রাণের মিথষ্ক্রিয়ায় পৃথিবীর প্রথম জটিল জীবের গণঅবলুপ্তি ঘটে। সূত্র: কলকাতা

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা