,

আখাউড়ায় ফেন্সিডিলসহ আটক ২

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আউড়া পৌর এলাকার খড়মপুরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের অভিযানে ১৪০ বোতল ফেন্সিডিলসহ দু’জনকে আটক হয়েছে। আটককৃতরা হলো, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুতারিয়া গ্রামের মো. শাহ আলমের ছেলে মো. আল-আমিন ও আখাউড়া পৌর এলাকার মৃত মো. আব্দুল আজিজের ছেলে মো. হেলাল উদ্দিন। 
র‌্যাব সূত্র জানায়, র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের ভারপ্রাপ্ত কম্পানি কমান্ডার মো. মইনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় অটোরিকশায় করে পাচারের সময় মো. আল-আমিনের কাছ থেকে ১২৬ বোতল ও  পালসার মোটরসাইকেলে করে পাচারের সময় হেলালের কাছে পাওয়া যায় ১৪ বোতল ফেন্সিডিল। এ ঘটনায় আখাউড়া থানায় মামলা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা