,

ব্রাহ্মণবাড়িয়ায় জমে ওঠেছে কৃষি, শিল্প ও বাণিজ্য মেলা

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া শহরের বোর্ডিং মাঠে জেলা প্রশাসনের সহযোগীতায় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি আয়োজিত দেড় মাসব্যাপি কৃষি, শিল্প ও বাণিজ্য মেলা জমে ওঠেছে। প্রতিদিন বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত সব বয়সী নারী-পুরুষ ও শিশুরা ভীড় জমাচ্ছেন মেলা প্রাঙ্গণে। ১০ টাকার বিনিময়ে মেলায় প্রবশে করে প্রতিবারের মতো এবারের ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী পুতুলনাচ, নাগরদোলা আর মৃত্যুকূপের মতো দুঃসাহসিক মোটর সাইকেল চালনা উপভোগ করতে পারছেন তারা।
মেলায় ঘুরতে আসা কয়েকজন দর্শনার্থী জানান, শহরে বিনোদনের কোনো ভালো জায়গা নেই। অন্তত কিছুটা সময়ের জন্য হলেও বাণিজ্য মেলায় এসে কেনাকাটার পাশাপাশি পরিবার-পরিজন নিয়ে তারা আনন্দ করতে পারছেন।
এবারের মেলায় ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা এসে দোকান নিয়ে বসেছেন। মেলার প্রায় শতাধিক দোকানে স্থান পেয়েছে দেশের বিভিন্ন এলাকার লোকজ ও ঐতিহ্যবাহী দেশজ পণ্য।
এদিকে সন্ধ্যা হলেই মেলা প্রাঙ্গণে শুরু হয় বখাটে যুবকদের অবাধ বিচরণ। এসব বখাটে যুবকদের হাতে প্রতিনিয়িত ইভটিজিংয়ের শিকার হচ্ছেন মেলায় ঘুরতে আসা তরুণীরা। বাদ পড়ছেন না মাঝ বয়সী নারীরাও। মেলায় আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন থাকলেও তাতে কোনো কাজ হচ্ছে না। এর ফলে ভোক্তভুগীরা পুলিশের কাছে অভিযোগ জানাতেও তেমন আগ্রহী হচ্ছেন না।
নাম প্রকশে অনিচ্ছুক কয়েকজন তরুণী জানান, সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত বখাটে যুবকরা মেলা প্রাঙ্গণে বসে আড্ডা দেয়। এসব বখাটেরা তরুণীদের দেখলেই অশ্লীল অঙ্গভঙ্গী দেখিয়ে খারাপ মন্তব্য করে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম কে বলেন, ইভটিজিংয়ের বিষয়ে আমাদের কাছে কোনো অভিযোগ এলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে ইভটিজিংয়ের দায়ে এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদ- দেওয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আলহাজ্ব আজিজুল হক জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে বিনোদনের জন্য তেমন কোনো স্থান না থাকায় এ বাণিজ্য মেলায় এসে সাধারণ মানুষ বিনোদন করতে পারছেন। আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত এই মেলা চলবে বলে জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা