,

১২ মাস পর আবারও…

news-image

এক বছর পর আবারও একসঙ্গে নাটকে অভিনয় করলেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান ও অভিনেত্রী মৌটুসী বিশ্বাস। নাটকের নাম ‘সেই তুমি কেন ফিরে এলে’। আহসান আলমগীরের রচনায় এটি পরিচালনা করেছেন মজিবুল হক খোকন। সমপ্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শেষ হয়েছে। নাটকের আরেকটি চরিত্রে অভিনয় করেছেন শাহেদ শরীফ খান। এর গল্পে দেখা যাবে, মৌটুসীর সঙ্গে জাহিদ হাসানের প্রেম। তবে এর আগেই মৌটুসীর বিয়ে হয় শাহেদ শরীফ খানের সঙ্গে। এ নিয়েই শুরু হয় নানান জটিলতা। শাহেদের সংসার ছেড়ে জাহিদ হাসানের কাছে যাওয়া আবার ফিরে আসা এসবই গল্পে ফুটে উঠবে। উল্লেখ্য, গত বছর কোরবানির ঈদ উপলক্ষে ‘অবজেকশন ইউর অনার’ খণ্ডনাটকে অভিনয় করেছেন তারা। সেটি এটিএন বাংলায় প্রচার হয়েছিল। ‘সেই তুমি কেন ফিরে এলে’ নাটকটিও আসছে কোরবানি ঈদে একটি চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে