,

কফি মৃত্যুর কারণ!

news-image

ক্লান্তি জুড়াতে কফির তুলনা নেই, কিন্তু সেই কফিই আপনার মৃত্যুর কারণ হয়ে দাড়াতে পারে যদি আপনার হাইপারটেনশন বা রক্তের সিস্টোলিক প্রেসার বেশি থেকে থাকে! নতুন এক গবেষণায় দেখা গেছে যে হাইপারটেনশনের রোগীদের কফি পান হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়।
 
ইতালির স্যান ড্যানিয়েল হাসপাতালের লুসিও মসের নেতৃত্বে হওয়া এই গবেষণায় দেখানো হয়েছে হাইপারটেনশনের রোগীদের ক্যাফেইন যুক্ত পদার্থ গ্রহণে  হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। লন্ডনে ইউরোপিয়ান কার্ডিওলজি সোসাইটির বার্ষিক সভায় এই গবেষণার ফলাফল প্রদর্শন করা হয়। গবেষণায় বলা হয় যেসব হাইপারটেনশনের রোগী ব্যক্তি দিনে চার কাপ বা তার বেশি কফি পান করেন তাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কফি পান না করা ব্যক্তি থেকে চার গুণ বেশি। কমপক্ষে তিন কাপ কফি গ্রহণ করা ব্যক্তির ক্ষেত্রে সেটা তিনগুণ। হাইপারটেনশনের রোগীদের কঠোরভাবে ক্যাফেইন যুক্ত পানীয় যেমন: কফি, চা ও কোলা জাতীয় বর্জন করার পরামর্শ দিয়েছেন গবেষকরা। সূত্র: হিন্দুস্তান টাইমস।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে