,

সিলেটে গণজাগরণ মঞ্চ কর্মীর লাশ উদ্ধার

news-image

এবার ব্লগারদের মৃত্যুর মিছিলে যোগ দিলেন সিলেটের গণজাগরণ মঞ্চের সক্রিয় কর্মী ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. শাহরিয়ার মজুমদার। তিনি আর্কিটেকচার বিভাগের ছাত্র ছিলেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সিলেট শহরের সুরমা আবাসিক এলাকার একটি মেস থেকে তার লাশ উদ্ধার করা হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেশ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. রাশেদ তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, "আমি ঘটনাস্থলে গিয়েছিলাম।  তবে এটা আত্মহত্যা না খুন তা বলতে পারছি না।" নিহতের লাশ সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে কোতয়ালী থানা সূত্রে জানা গেছে।  উল্লেখ্য, বাংলাদেশে এখন পর্যন্ত নিহত অধিকাংশ ব্লগার গণজাগরণ মঞ্চের সক্রিয় কর্মী ছিলেন। মাঠ পর্যায় থেকে শুরু করে অনলাইনেও তারা ছিলেন সক্রিয়।

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের