,

রণবীর নেই!

news-image

ফেসবুকে নেই, নেই এমনকি টুইটারেও! বলিউডের জনপ্রিয় তারকাদের মধ্যে রণবীর কাপুরই বোধ হয় সবচেয়ে পিছিয়ে আছেন সামাজিক যোগাযোগে। অবশ্য দীপিকা আছেন। আর দীপিকা আছেন বলেই রক্ষা। নইলে কীভাবে রণবীর তাঁর সাম্প্রতিক ‘তামাশা’ ছবির নানা বিষয়ের সর্বশেষ তথ্য ভক্তদেরকে জানাতেন!

সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়া বলিউডের সিনেমাগুলোর প্রচারও যে অচল। প্রচার কৌশলে ফেসবুক, টুইটার সহ অন্যান্য সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

একটা সময় ছিল যখন এই দুজন বাস্তবেই জুটি বাঁধতে চেয়েছিলেন। কিন্তু বিধি বাম। আপাতত ছবির জুটি হিসেবেই কাজ করছেন দুজনে। অবশ্য বন্ধুত্ব এখনো আছে। আছে বন্ধুত্বের উষ্ণতাটুকুও।

দীপিকা পাডুকোন রণবীর কাপুর দুজনেই ‘তামাশা’ ছবির শুটিংয়ের জন্য এখন ফ্রান্সের কর্সিকা দ্বীপে। সেখান থেকেই দীপিকা টুইটারে তাঁর ও রণবীরের একটি মজার ভিডিও আপলোড করেছেন। ভিডিওতে দেখা গেছে— রণবীর কাপুর তাঁর ভক্ত-দর্শকদের জানাচ্ছিলেন কীভাবে ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামে তাঁরা ‘তামাশা’র সর্বশেষ খবর জানতে পারবেন। কিন্তু যেহেতু রণবীর কাপুর টুইটার বা ফেসবুকে নেই, তাই সামাজিক মাধ্যমের বিষয়গুলো তাঁর অজানাই থেকে গেছে। ভিডিওতে দর্শকদের ‘তামাশা’র খবর জানাতে গিয়ে তিনি বারবার থেমে থেমে যাচ্ছিলেন, আমতা-আমতা করছিলেন। আর পাশে মাইক হাতে হেসে লুটোপুটি খাচ্ছিলেন দীপিকা।

টুইটারে রণবীরের সামাজিক যোগাযোগ সম্পর্কে অজ্ঞতার বিষয়টিকে নিয়ে মজা করেছেন দীপিকা। অবশ্য তাঁর টুইটে রণবীরের এই ‘অজ্ঞতা’য় যেন মিষ্টি একটা প্রশ্রয়ও লুকিয়ে আছে!

সব মিলিয়ে এখন রণবীর-দীপিকা শুটিংয়ের প্রতিটি মুহূর্তকে উপভোগ করছেন। ‘তামাশা’ ছবিটি পরিচালনা করছেন ‘রকস্টার’, ‘ককটেল’, ‘হাইওয়ে’খ্যাত নির্মাতা ইমতিয়াজ আলী। ছবিটির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। এ বছরের নভেম্বর মাসের শেষদিকে এ ছবি মুক্তির সম্ভাবনা রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা