,

ভারতে পাচারকালে ট্রাকভর্তি ইলিশ আটক, তিন হাজার ইয়াবাসহ তিন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

news-image

ভারতে পাচারকালে সাতক্ষীরার বাঁকালে একটি ট্রাকভর্তি ইলিশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি। বৃহস্পতিবার ভোরে সাতক্ষীরা-কালিগঞ্জ প্রধান সড়ক দিয়ে ভোমরা সীমান্ত পথে ভারতে নিয়ে যাবার সময় ইলিশভর্তি ট্রাকটি আটক করা হয়। এ সময় চালক ট্রাকটি ফেলে পালিয়ে যায়। বিজিবির ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার গোলাম সরোয়ার জানান, ‘একটি ট্রাকভর্তি ইলিশ ভারতে পাচার হয়ে যাচ্ছে এমন খবরের ভিত্তিতে বাঁকাল চেকপোস্টের কাছে হাবিলদার ওমর ফারুক টহল দলের সদস্যদের নিয়ে অবস্থান নেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে চালক ট্রাক ফেলে পালিয়ে যায়’। পরে শহরের তালতলায় বিজিবির ৩৮ ব্যাটেলিয়নে এনে ট্রাক তল্লাশি করে এই ইলিশ পাওয়া যায় বলে জানান তিনি। আটক ইলিশের ওজন দেড় হাজার কেজি। এর দাম ১৫ লাখ টাকা বলেও জানিয়েছে বিজিবি । 

 

তিন হাজার ইয়াবাসহ তিন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতাররা হলেন- নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার গাজীপুরা গ্রামের মৃত দুলাল হোসেনের স্ত্রী নাজমা বেগম জাহেরা (৩৬), ভোলা জেলার চরকুঠরীর মৃত মানিকের মেয়ে হালিমা খাতুন (৩৪) ও একই জেলার বোরহান উদ্দিন উপজেলার পাখীরা গ্রামের আব্দুস সালামের স্ত্রী লাইজু আক্তার (৩২)।chapai-dist_318131

বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের শাহনেয়ামতুল্লাহ কলেজ মোড় থেকে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। ডিবি পুলিশের পরিদর্শক মোঃ হামিদুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতার তিন নারী ঢাকা থেকে হানিফ এন্টারপ্রাইজের একটি বাসে চাঁপাইনবাবগঞ্জ এসে শহরের শাহনেয়ামতুল্লাহ কলেজ মোড়ে অবস্থান করে। বোরখা পরিহিত ওই তিন নারীর গতিবিধি দেখে সন্দেহ হলে স্থানীয়রা ডিবি পুলিশে খবর দেয়। পরে ডিবি পুলিশ তাদের আটক করে ডিবি অফিসে নিয়ে যায় এবং তাদের দেহ তল্লাশি করে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে তাদের নিয়ে  জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয় এবং রাত ১১টার দিকে তাদের চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। এব্যাপারে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা