বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘মেধাবী ছিনতাই পার্টি’

news-image


ওরা সোহরাওয়ার্দী উদ্যানের আতঙ্ক

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশ এলাকায় প্রায়ই ঘটছে ছিনতাই। সন্ধ্যা হলেই একটি সংঘবদ্ধ চক্র প্রেমিক-যুগলদের টার্গেট করে ছিনিয়ে নিচ্ছে দামি মোবাইল ফোন, স্বর্ণালঙ্কার ও টাকা। অনেক ক্ষেত্রে বান্ধবীকে জিম্মি করে বন্ধুর ডেবিট কার্ড ছিনিয়ে নিয়ে টাকা তুলে নিচ্ছে দুর্বৃত্তরা। সর্বশেষ গত ১৬ আগস্ট বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আনছার আলীর বান্ধবীকে ধর্ষণের হুমকি দিয়ে তার ডেবিট কার্ড ছিনিয়ে ৫০ হাজার টাকা তুলে নেয় একটি চক্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি এলাকার ব্যাংকের বুথের সিসিটিভির ফুটেজ দেখে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজীব বাড়ৈ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অমিত কুমার দাশকে গ্রেফতারের পর পুলিশ চাঞ্চল্যকর তথ্য পেয়েছে। পুলিশকে তারা জানিয়েছে, অন্তত ১৪ জনের একটি গ্রুপ সোহরাওয়ার্দী উদ্যানের ছিনতাইয়ের সঙ্গে সম্পৃক্ত। তাদের অধিকাংশ জগন্নাথ হলের 'মেধাবী শিক্ষার্থী'।

এখন সোহওয়ার্দী উদ্যান ও আশপাশ এলাকার আতঙ্ক 'মেধাবী ছিনতাই পার্টির' সদস্যরা। এই দলে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মচারীও। প্রায় প্রতি মাসে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় ছিনতাইয়ের ঘটনায় শাহবাগ থানায় ভুক্তভোগীরা মামলা ও জিডি করছেন। সোমবার গ্রেফতার হওয়া দু'জনের তথ্যের ভিত্তিতে গতকাল ঢাবির সূর্য সেন হলের ক্যান্টিন বয় হাবিব ও বঙ্গবন্ধু হলের ক্যান্টিন বয় সোহেলকে গতকাল আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই চক্রের অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। আনছার আলীর ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা মামলার তদন্ত গতকাল ডিবিতে স্থানান্তর করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এএম আমজাদ আলী বলেন, ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের ছাত্র থাকার কোনো অধিকার নেই। তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। রাজীব বাড়ৈকে বহিষ্কার করার প্রক্রিয়া শুরু হয়েছে। আজকালের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অন্য যাদের নাম পাওয়া গেছে, তাদের বিরুদ্ধেও তদন্ত করে একই ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিসি (দক্ষিণ) মাশরুকুর রহমান খালেদ বলেন, সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় ছিনতাইয়ের সঙ্গে জড়িত একটি গ্রুপের নাম আমরা পেয়ে?িছ। সোমবার দুই ছাত্রকে গ্রেফতারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার ঢাবির দুই কর্মচারীকে আটক করা হয়েছে। তারা ছিতাইয়ের সঙ্গে সম্পৃক্ত।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, সোহরাওয়ার্দী উদ্যানে একই গ্রুপ বারবার ঘুরেফিরে ছিনতাই করে থাকে। কেউ কেউ বিভিন্ন সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটকও হয়েছে। একাধিক ছিনতাইয়ের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিধান রায় ও রাজীব মজুমদারের নাম উঠে আসে। তারা দু'জন দ্রুত বিচার আইনে দায়ের করা মামলার চার্জশিটভুক্ত আসামি। আনছার আলীর টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেফতার হওয়া চারজন জানিয়েছে, তাদের দলে বিধান ও রাজীব ছিল। ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকায় এরই মধ্যে রাজীব ও বিধানকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। এর পর তারা আবারও ছিনতাইয়ে জড়িয়েছে। এখন তাদের খুঁজছে পুলিশ। ছিনতাই চক্রে আছে ঢাবির ছাত্র ছাত্র বিপ্লব, খালেদ শাহরিয়ার, রাজীব মজুমদার। এর আগে একবার খালেদ আটক হয়েছিলেন। কয়েকজন এরই মধ্যে গা-ঢাকা দিয়েছেন।
ডিবির এডিসি রাজীব আল মাসুদ বলেন, মেধাবী শিক্ষার্থীরা ছিনতাইয়ের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে_ এটা অত্যন্ত বেদনার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও আশপাশ এলাকার পরিবেশ নির্বিঘ্ন রাখা জরুরি। শাহবাগ থানার অপারেশন্স অফিসার আবুল কালাম আজাদ বলেন, সোহরাওয়ার্দী উদ্যানের জায়গাটি সিটি করপোরেশনের। তবে গেটের দেখভাল করছে পিডিবি। সন্ধ্যা ৭টার পর উদ্যানে অবস্থান করায় বিধিনিষেধ রয়েছে। পুলিশ সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তায় সাধ্যমতো কাজ করছে। আশপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক