,

‘ভুয়া মুক্তিযোদ্ধাদের কাছ থেকে রাষ্ট্রীয় সুবিধা ফেরত নেওয়া হবে’

news-image

সংসদে প্রশ্নোত্তর পর্বে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
 

রাষ্ট্রীয় কোষাগার থেকে ভুয়া মুক্তিযোদ্ধারা যেসব সুযোগ-সুবিধা নিয়েছেন তা ফেরত নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আজ বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সুবিদ আলী ভূঁইয়া সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের নতুন সংজ্ঞা তৈরি করা হবে। যারা সরাসরি যুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধে যেসব চিকিৎসক-নার্স সেবা দিয়েছেন, মুজিবনগর সরকারের কর্মচারী, যারা সম্ভ্রম হারিয়েছেন-তারা মুক্তিযোদ্ধার তালিকায় আসবেন।
তিনি আরো বলেন, যার নাম মুক্তিযোদ্ধার তালিকায় নেই। অথচ তিনি মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় সম্মান নিয়েছেন। এমন সুনির্দিষ্ট তথ্য দিলে ব্যবস্থা নেওয়া হবে।
সরকারী দলের সদস্য নাভানা আক্তারের প্রশ্নের জবাবে আ ক ম মোজাম্মেল হক বলেন, অতীতে মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা হয়নি। অমুক্তিযোদ্ধারা তালিকাভুক্ত হয়েছে। এটা জাতির জন্য লজ্জার। ১৯৯৬ সালে যথার্থ একটি তালিকা হয়েছিল। কিন্তু চার দলীয় জোট ক্ষমতায় এসে বিধি লঙ্ঘন করে অবৈধভাবে ৪৪ হাজার লোকের তালিকা তৈরি করেছিল। তিনি আরো বলেন, একবার তালিকা তৈরি হয়ে গেলে বাদ দেওয়ার প্রক্রিয়া আছে। তদন্ত করতে হয়। তালিকাভুক্ত করা যত সহজ, বাদ দেওয়া তত কঠিন। পর্যায়ক্রমে আইনানুগভাবে তদন্ত করে মুক্তিযোদ্ধার তালিকা থেকে অমুক্তিযোদ্ধাদের বাদ দেওয়া হবে। ইতিমধ্যে অনেককে বাদ দেওয়া হয়েছে। সম্প্রতি আদালতে একটি রিট আবেদন হওয়ায় আপাতত এ প্রক্রিয়া স্থগিত আছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তাদের মধ্যে যারা ভুয়া মুক্তিযোদ্ধা তাদের বিরুদ্ধে জন প্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং অন্যদের বিরুদ্ধে ফৌজদারি মামলার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। অপর এক প্রশ্নে তিনি বলেন, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অধীনে বর্তমানে ১৭টি শিল্প প্রতিষ্ঠান রয়েছে। চলতি অর্থবছরের আগস্ট পর্যন্ত এসব প্রতিষ্ঠান থেকে দুই কোটি ৪২ লাখ টাকা আয় হয়েছে। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা