,

সব ধরনের ক্রিকেট থেকে ক্লার্কের বিরতি

news-image

কিছুদিনের জন্য সব ধরণের ক্রিকেট থেকে বিরতি নিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। এ কারণে বিগ ব্যাশ লীগে মেলবোর্ন স্টার্সের সাথে চলতি বছর চুক্তি বাতিল করেছেন। তবে কতদিনের জন্য বিরতিতে যাচ্ছেন তা বলেননি ক্লার্ক।

গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে ওভালে এ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ খেলার পরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ৩৪ বছর বয়সী ক্লার্ক। অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-২০ লিগে স্টার্সের হয়ে দুই বছরের চুক্তিতে গত এপ্রিলে ক্লার্ক স্বাক্ষর করেছিলেন। কিন্তু হঠাত্ করেই তিনি ঘোষণা দিয়েছেন আপাতত কিছুদিন তিনি ক্রিকেটের বাইরে থাকতে চান।

এ সম্পর্কে তিনি বলেছেন, এই মুহূর্তে আমি মনে করছি শারীরিক ও মানসিকভাবে আমার কিছুদিনের জন্য ক্রিকেট থেকে বাইরে থাকা উচিত। দেখা যাক ক্রিকেটকে ছাড়া জীবন কেমন চলে।

দীর্ঘদিন পিঠের সমস্যার সাথে লড়াই করা ক্লার্ক বলেছেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেবার কারণে ভবিষ্যতে তার অন্যত্র খেলার সম্ভাবনা আরো বেড়েছে।

ক্লার্ক আরো বলেছেন, সর্বোচ্চ পর্যায়ে খেলতে গেলে একজন খেলোয়াড়কে কঠোর পরিশ্রম করতে হয়, নিজের শতভাগ দিতে হয়। এখন সেই দায়িত্ব থেকে আমি মুক্তি পেয়েছি। সে কারণেই মনে হচ্ছে এই মুহূর্তে কিছুটা বিশ্রামের প্রয়োজন।

একইসাথে ইনজুরির বিষয়টাও তাকে ভাবতে হচ্ছে। ঘনিষ্ট বন্ধু এবং জাতীয় দলের সতীর্থ ফিলিপ হিউজের মৃত্যুটাও প্রতিনিয়ত মানসিকভাবে অস্থির করে তুলেছিল ক্লার্ককে। সে কারণেই অনেকটা অবসরের সিদ্ধান্ত নিয়েছেন বলে ক্লার্ক স্বীকার করেছেন।

কতদিনের ছুটিতে যাচ্ছেন তা নিশ্চিত করে না বললেও স্টার্সের সাথে দ্বিতীয় বছরের চুক্তিতে মাঠে ফিরে আসার ইঙ্গিত দিয়েছেন ক্লার্ক।-

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা