,

কুমিল্লায় বন্দুকযুদ্ধে ‘জিরা সুমন’ নিহত

news-image

কুমিল্লা সদর উপজেলার পালপাড়ায় পুলিশের সাথে 'বন্দুকযুদ্ধে' 'জিরা সুমন' নামে এক ব্যক্তি নিহত ও অপর একজন আহত হয়েছেন। পুলিশ বলছে, নিহত ও আহতরা ডাকাত। 'বন্দুকযুদ্ধে' আহত হয়েছেন ৪ পুলিশ সদস্য। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
 
জেলা পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক মাহবুবুর রহমান জানান, রাত ৩টায় অতিরিক্ত পুলিশ সুপার আলী আশ্রাফের নেতৃত্বে তাদের একটি দল জেলার ব্রাহ্মণপাড়ায় অভিযান শেষে শহরে ফিরছিল। তাদের মাইক্রোবাস গোমতী নদীর পালপাড়া ব্রিজের কাছে পৌছলে ৮/১০ জনের ডাকাত দল মাইক্রোবাসটির গতিরোধ করে। গাড়ীতে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছুড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এসময় গুলিবিদ্ধ হয়ে 'জিরা সুমন' নামে এক ডাকাত নিহত হন। আহত হন অপর এক ডাকাত। 
ডাকাতদের গুলিতে ৪ পুলিশ আহত হন বলে জানিয়েছেন পুলিশ পরিদর্শক মাহবুবুর রহমান। তিনি জানান, ডাকাতদের কাছ থেকে একটি রিভলবার, তিনটি এলজি ও বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। 'জিরা সুমনের' নামে কুমিল্লা কোতয়ালী মডেল থানাসহ কয়েকটি থানায় ২১টি মামলা রয়েছে বলে জানান তিনি। তার বাড়ি নগরীর অশোকতলায়। আহত ডাকাতের নাম জানা যায়নি। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অন্যের দৃষ্টিভঙ্গি আপনার চরিত্র নির্ধারণ করে না : প্রভা

শাহী বিফ কোরমা তৈরির রেসিপি জেনে নিন

তখন দেবের অস্তিত্বই ছিল না : জিৎ

চাকরি গেল গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার

বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী

ফের রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ

ডিএমপিতে চার কর্মকর্তা ডিসি পদে

রাষ্ট্রপতি পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী মির্জা ফখরুল

বড় অঙ্কের নগদ টাকা পরিবহনে পুলিশের ‘মানি এসকর্ট’

খিলগাঁওয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

অস্ট্রেলিয়ার বাউন্স সামলানোই বড় চ্যালেঞ্জ: শান্ত