,

দাম্পত্যের ৫ গোপন কথা, যা বন্ধুদের সামনে প্রকাশ করবেন না

news-image

বিয়ের পর দাম্পত্য জীবনে পা রাখার সঙ্গে সঙ্গেই জীবনটা একটু অন্যরকম হয়ে যায়। ব্যাচেলর অবস্থায় বন্ধুবান্ধবের সঙ্গে অনেক কিছু নিয়েই কথা বলা হয়। বিশেষ করে খুব ভালো বন্ধু হলে জীবনের বেশির ভাগ জিনিস নিয়েই আলোচনা করা হয়ে যায়। কিন্তু বিয়ের পর কিছু ব্যাপারে একটু বুঝে শুনে কথা বলাই ভালো সবার সামনে, এমনকি সবচাইতে কাছের ভালো বন্ধুটির সঙ্গেও নিজের দাম্পত্য জীবনের কিছু কথা শেয়ার না করাই বুদ্ধিমানের কাজ।

১) ঘরোয়া খরচা ও অর্থনৈতিক বিষয়
আপনার সংসার জীবনে কোন ক্ষেত্রে কতটা খরচ হচ্ছে বা আপনার বর্তমান অর্থনৈতিক অবস্থা কী ধরনের তা নিয়ে বন্ধুদের সঙ্গে আলাপ না করাই ভালো, যদি না আপনি খুব বেশি বিপদে পড়েন এবং আপনার আর্থিক সাহায্য চাইতে হয়। ঘরের কথা পরে না জানলেও চলবে।
২) কে সংসারের খরচ বহন করেন
বন্ধুবান্ধবের কাছে বড় গলায় বলার প্রয়োজন নেই আপনি সংসারের কতটা খরচ সামাল দিচ্ছেন কি দিচ্ছেন না। কারণ এতে আপনার এবং আপনার সঙ্গীর আত্মমর্যাদা যুক্ত থাকে। সঙ্গীর কানে কথাটি গেলে তার মানসিক অবস্থা খারাপ হতে পারে।
l
দাম্পত্যের ৫ গোপন কথা, যা বন্ধুদের সামনে প্রকাশ করবেন না
৩) শ্বশুরবাড়ির মানুষের সঙ্গে সম্পর্কের অবস্থা
সম্পর্ক যেমনই হোক না কেন আপনার শ্বশুরবাড়ির মানুষের সঙ্গে তা আপনার সবচাইতে কাছের বন্ধুটির সঙ্গেও শেয়ার করার প্রয়োজন নেই। আপনি খারাপ ভাবে কোনো মন্তব্য না করলেও আপনার বলা কথাগুলো আপনার বিপরীতে যেতেই পারে। তাই অযথা ঝামেলা বাড়াবেন না।
৪) আপনার সঙ্গীর চারিত্রিক বিষয়
আপনি নিজের সঙ্গী সম্পর্কে যাই ভাবুন না কেন তা ভুলেও বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করতে যাবেন না। হতে পারে আপনার বন্ধু নয় আপনার কথাগুলোর সুযোগ নিয়ে তৃতীয় কোনো পক্ষ আপনার ক্ষতি করে ফেলতে পারে।
৫) যৌনতা ও সাংসারিক জীবনের গোপন বিষয়
অনেকেই যৌন সম্পর্কের মতো গোপন বিষয়গুলো গোপন রাখেন না, বন্ধুদের সঙ্গে মজা করেই শেয়ার করে ফেলেন। যা আপনার নিচু মানসিকতার পরিচয় প্রকাশ করে। এই কাজটি করবেন না। নিজের ও সঙ্গীর সম্মান বজায় রাখুন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ