,

আসামিকে জুতো কিনে দেওয়ায় চাকরি হারালেন ৬ পুলিশকর্মী

news-image

জুতোর বড় শখ! অথচ, অনেক দিন তা কেনা হয়নি। তাই ফিরতি পথে জুতো কেনার ইচ্ছের কথাটা আর চেপে রাখতে পারেনি মনোজ। সঙ্গে থাকা পুলিশকর্মীদের কাছে সেই ইচ্ছের কথা প্রকাশ করে ফেলে সে। অন্য কোনও আবদার তো নয়, সামান্য জুতো! কোনও একটা শপিং মলে গেলেই তা পাওয়া যেতে পারে। তাই পুলিশকর্মীরা তাকে নিয়ে হাজির হন কাছাকাছির একটি মলের এক জুতোর দোকানে। কেনাও হল জুতো। মনোজ খুশি। আর তার ইচ্ছা পূরণ করতে পেরে খুশি পুলিশকর্মীরাও। কিন্তু, তখনও তাঁরা স্বপ্নেও ভাবেননি এই কারণে তাঁদের চাকরি যেতে পারে!

এ ব্যাপারে মঙ্গলবার দিল্লি পুলিশের এক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা জানিয়ে দিলেন, বিচারাধীন এক বন্দিকে শপিং মলে নিয়ে গিয়ে জুতো কিনে দেওয়ায় দিল্লি পুলিশের সশস্ত্র বাহিনীর ৬ পুলিশকর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। কে এই মনোজ? পুলিশের দাবি, কুখ্যাত গ্যাংস্টার। পুরো নাম মনোজ বক্করবালা। একটি মামলায় অভিযুক্ত মনোজ আপাতত তিহাড় জেলে বন্দি। আগরার একটি আদালতে তার বিচার চলছে। গত ২৭ আগস্ট সেই মামলার শুনানিতে মনোজকে তিহাড় থেকে ওই আদালতে নিয়ে গিয়েছিলেন ওই ছয় পুলিশকর্মী। দিল্লি পুলিশের তিন নম্বর ব্যাটেলিয়নের ওই পুলিশকর্মীদের কাজ, সংশোধনাগার থেকে আসামিদের নিরাপত্তাসহ আদালতে নিয়ে যাওয়া এবং শুনানি শেষে তাদের ফের জেলে ফিরিয়ে আনা। পুলিশের ওই কর্মকর্তা জানিয়েছেন, এই প্রথম নয় এর আগেও কর্তব্যে গাফিলতির কারণে ওই ছয় পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছিল। বিভাগীয় তদন্ত শেষে এবার তাঁদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। কিন্তু, ঘটনার কথা জানাজানি হল কী ভাবে? পুলিশ সূত্রের খবর, শপিং মলের যে দোকানে জুতো কিনতে গিয়েছিল মনোজরা সেই দোকানের মালিক তাদের কথাবার্তা শুনে বিষয়টি আঁচ করতে পারেন। তার পর জিজ্ঞেস করায় মনোজ নিজের পরিচয় দেয় তাঁকে। এর পর জুতো কিনে বেরিয়ে যাওয়ার পর ওই দোকানদার সংবাদমাধ্যমে কাজ করা তাঁর কয়েকজন পরিচিতকে এ কথা জানান। ঘটনার কথা প্রকাশ্যে আসায় বিভাগীয় তদন্ত শুরু করে দিল্লি পুলিশ। পরে এ ঘটনা প্রমাণিত হওয়ায় ওই ছয় পুলিশকর্মীকে বরখাস্ত করা হয়। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা