,

মহিলা পরিষদের তথ্য

news-image

জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে দেশে দুই হাজার ৪৪৭ জন নারী নির্যাতনের শিকার হয়েছে। ধর্ষণের ঘটনা ঘটেছে মোট ৫৭৫টি, যার মধ্যে গণধর্ষণের শিকার হয়েছে ১১৪ জন। আর ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৫১ জনকে। ধর্ষণের চেষ্টা করা হয়েছে ৮২ জনকে। ৫৫ জন শ্লীলতাহানি ও ১৪ জন যৌন নির্যাতনের শিকার । এ ছাড়া যৌতুকের কারণে হত্যা করা হয়েছে ১১৬ জনকে, যৌতুকের কারণে নির্যাতন করা হয়েছে ৯৭ জনকে এবং অন্যান্য কারণে হত্যা করা হয়েছে ৩৯৮ জন নারী ও শিশুকে।

গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই তথ্য উপস্থাপন করে বাংলাদেশ মহিলা পরিষদ। বিভিন্ন জাতীয় দৈনিক থেকে এসব তথ্য সংগ্রহ করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, 'দুই মাস ধরে নারী ও শিশু নির্যাতনের যে ঘটনাগুলো আমাদের সমাজে ঘটছে তা খুব উদ্বেগজনক। ছয় বছরের কন্যাশিশু ধর্ষণের হাত থেকে রেহাই পায় না। সমাজের বিবেক যদি জাগ্রত না হয়, পরিবার যদি অভয়াশ্রয় না হয়, তরুণসমাজ যদি রুখে না দাঁড়ায়, তাহলে সমাজে এ ধরনের ঘটনার কোনো প্রতিকার হবে না।' তিনি চলমান জাতীয় সংসদের অধিবেশনে নারী ও শিশু নির্যাতনের ঘটনাগুলোকে গুরুত্বসহকারে আলোচনায় আনার দাবি জানান
নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়কে পৃথক করার আহ্বান জানিয়ে আয়শা খানম বলেন, নারী ও শিশু নির্যাতন বন্ধে যে আইনগুলো হয়েছে, সেই আইনগুলোর ব্যাপক প্রচার সরকারের সংশ্লিষ্ট প্রশাসন থেকে করতে হবে। পারিবারিক সুরক্ষামূলক যে আইনগুলো হয়েছে তা গণমাধ্যমে ব্যাপক প্রচারের উদ্যোগ নিতে হবে। এ ছাড়া স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে পাঠ্যসূচিতে নারী-পুরুষ সমতার ধারণা, নারীর মানবাধিকার ইস্যুগুলো সমন্বিতভাবে অন্তর্ভুক্ত করতে হবে। সংবাদ সম্মেলনে বলা হয়, শিশু অধিকার ফোরামের তথ্য অনুযায়ী গত সাড়ে তিন বছরে দেশে ৯৬৮টি শিশুকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এ বছর হত্যার পাশাপাশি নৃশংসতাও বেড়েছে। বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে শিশু অধিকার ফোরামের পরিসংখ্যানে দেখা যায়, ২০১২ সালে ২০৯, ২০১৩ সালে ২১৮ এবং ২০১৪ সালে ৩৫০ শিশুকে হত্যা করা হয়। চলতি বছরের সাত মাসেই সংখ্যাটি দাঁড়িয়েছে ১৯১। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা