,

এবছরের অস্কার ‘বাহুবলীর’ ?

news-image

বলিউডের এ যাবতকালের সবচেয়ে বড় বাজেটের সিনেমা ‘বাহুবলী’। সিনেমাটি মুক্তির আগ থেকেই রেকর্ড গড়ার হাতছানি দিচ্ছিল। আর মুক্তির পর সেই হাতছানিকেই হয়তো সত্যে রূপান্তরিত করতে যাচ্ছে এই সিনেমাটি। তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে এবার ‘অস্কার’-এর জন্য মনোনয়ন পেতে পারে এ বছরের অন্যতম হিট এই সিনেমাটি। ২৯ বছরের তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই প্রথম অস্কার মনোনয়ন পেতে যাচ্ছে কোনো সিনেমা। টানা দু’বছর ধরে দক্ষিণ ভারতীয় ভাষা তেলেগুতে শুটিং করা হয় মূল ছবিটি, তবে এর একটি আলাদা তামিল সংস্করণ হয়েছে আর ছবিটি অনুবাদ করা হয়েছে মালয়ালম আর হিন্দি ভাষাতে।
 
ভারতের প্রায় চার হাজার সিনেমা হলসহ একসঙ্গে ছবিটি মুক্তি পায় যুক্তরাষ্ট্রের প্রায় ২০০টি সিনেমা হলে। আর মুক্তির পরপরই বাহুবলী সারা ভারতজুড়ে সারা ফেলে এবং ব্যবসায়িকভাবেও প্রায় ৬০০ কোটি রুপির ঘরে নিয়ে দেশের সেরা হিট ছবির তালিকায় উঠে আসে। এস এস রাজামৌলির এই ছবিটি ৮৮তম এ্যাকাডেমি অ্যাওয়ার্ডের দৌড়েও এগিয়ে ছিল আর সবকিছু ঠিক থাকলে ২০১৬ সালের অস্কারের জন্য ভারত থেকে মনোনীত হতে পারে ‘বাহুবলী-দ্য বিগিনিং’। এরইমধ্যে তেলেগু ফিল্ম চেম্বার অফ কমার্স ‘অস্কার’-এর জন্য আনুষ্ঠানিকভাবে ভারতীয় ছবির মনোনীত শর্ট লিস্ট ঘোষণা করেছে, যেখানে সর্বপ্রথমে স্থান পেয়েছে বাহুবলী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে