,

এখনই পরিবহনে ভাড়া বৃদ্ধি নয় : ওবায়দুল কাদের

news-image

আগামী ৫ থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে যাত্রীবাহী মোটরযান এবং সিএনজিচালিত অটোরিকশা ভাড়া পুনর্নির্ধারণ-সংক্রান্ত কমিটি সুপারিশ করবে। সেই আলোকে ভাড়া বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে ভাড়া বাড়ানো যাবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 
আজ মঙ্গলবার সচিবালয়ে যোগাযোগ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, এখন পর্যন্ত গণপরিবহন তথা রূপান্তরিত গ্যাসচালিত অটোরিকশার ভাড়া বৃদ্ধির কোনো সিদ্ধান্ত হয়নি।

তাই বিআরটিএ-এর সংশ্লিষ্ট কমিটির সিদ্ধান্তের আগে ভাড়া বাড়ানো যাবে না। আপাতত আগের হারেই ভাড়া কার্যকর থাকবে। তিনি বলেন, যাত্রীবাহী মোটরযানের ভাড়া পুনর্নির্ধারণের সুপারিশ প্রদানে বিআরটিএ এর চেয়ারম্যানের নেতৃত্বে ১২ সদস্যের কমিটি রয়েছে। অটোরিকশার ভাড়া নির্ধারণেও অনুরূপ কমিটি রয়েছে। কমিটিতে সড়ক পরিবহন ও বিআরটিসি, বিআরটিএ, বিটিসিএ, সড়ক পরিবহন সমিতিসহ বিভিন্ন অ্যাসোসিয়েশনের প্রতিনিধি রয়েছে। মন্ত্রী বলেন, সম্প্রতি গ্যাসের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত গণপরিবহনে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়নি।  তবে পরিবহন মালিক সমিতির ভাড়া বৃদ্ধির জন্য অনুরোধ জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা