,

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান

news-image

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও গ্যাসের রাইজার জব্দ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা শহরের শিমরাইলকান্দি এলাকায় নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এছাড়া অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে ছয় জনকে ১১ হাজার ৫শ’ টাকা জরিমানাও করা হয়েছে।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ বলেন, অবৈধ গ্যাস সংযোগ বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবেই শহরের শিমরাইলকান্দি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। অভিযান চলাকালে আটটি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও গ্যাসের আটটি রাইজার জব্দ করা হয়েছে। এছাড়া অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে স্থানীয় বাসিন্দা নুরুল ইসলামকে ১ হাজার, আনোয়ারা বেগমকে ১ হাজার, হাবিবুর রহমানকে ৫শ, মো. আবদুল্লাহকে ২ হাজার, পলি বেগমকে ৩ হাজার এবং হোছনা বেগমকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার প্রতিরোধে গ্রাহকদের আরো সচেতন হওয়া পরামর্শ দিয়ে তিনি আরো বলেন, ভ্রাম্যামাণ আদালতের অবৈধ গ্যাস সংযোগ বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ