,

সর্বকনিষ্ঠ কুমির শিকারি!

news-image

জীবজন্তু বিষয়ক স্যাটেলাইট টিভি চ্যানেলগুলোতে কুমির বিশেষজ্ঞ স্টিভ আরউইনকে দেখেছেন অনেকে। তিনি একজন কুমির বিশেষজ্ঞ। পানিতে ভেসে থাকা হিংস্র কুমির তিনি যে তাচ্ছিল্যের সঙ্গে ধরে ডাঙায় নিয়ে আসেন তা দেখে শিরদাঁড়া শিরশির করে ওঠে অনেকের। একদম ভয়ডরহীন এই লোকটিকে দেখে অনুপ্রাণিত হয়েছে ব্রিটেনের পাঁচ বছর বয়সী চার্লি পার্কার। এই পিচ্চি ছেলেটারও কুমির ধরার প্রতি এক প্রকার নেশা গড়ে উঠেছে। সে পানিতে নেমে ধরে ফেলতে পারে বিশাল আকারের শক্তিশালী কুমির। গণমাধ্যমে এই ছেলেটিকে দুনিয়ার সর্বকনিষ্ঠ কুমির শিকারী বলে অভিহিত করা হয়েছে। চার্লির বয়স যখন মাত্র তিন বছর ছিল তখন সে বেড়াতে গিয়েছিল ভিক্টোরিয়া পার্কে। সেখানে আকস্মিকভাবে ঢুকে পড়েছিল একটি কুমির। চার্লি তার মা-বাবাকে অবাক করে খপ করে ধরে ফেলেছিল কুমিরটির মুখ। কুমির বেচারা অনেক চেষ্টা করেও ছাড়া পায়নি চার্লির হাত থেকে। এরপর পার্কের লোকজন এসে কুমিরটিকে ধরে নিয়ে যায়। এরপর থেকে ধীরে ধীরে কুমির ধরায় বিশেষজ্ঞ হয়ে উঠেছে চার্লি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর