,

সত্যিকারের নায়ক

news-image

 
কনস্টেবল মনির আহমেদের জন্য দিনটা ছিল আর দশটা দিনের মতোই। চট্টগ্রাম মহানগর পুলিশের এ কনস্টেবল রোববার নিত্যদিনের মতো রওনা দেন চট্টগ্রাম ট্রাক টার্মিনালের দিকে। সকাল সাড়ে নয়টার দিকে নিমতলায় এসে পৌঁছান তিনি। হঠাৎ তার চোখে পড়ে উৎসুক জনতার ভিড়। পাশের একটি ডোবার চারপাশে দাঁড়িয়ে আছে সবাই। কৌতূহলবশত এগিয়ে যান মনির। দেখতে পান, একটি ছোট ছেলে ডুবে যাচ্ছে ডোবার গভীর পানিতে। পানির ওপরে কেবল ছেলেটির এক হাত দেখা যাচ্ছে। আশেপাশের সবাই সাধারণ দর্শক হয়ে নিষ্পলক চোখে তাকিয়ে তাকিয়ে দেখছে। কিন্তু অন্যদের মতো নিষ্ক্রিয় হয়ে থাকতে পারলেন না মনির। ঘটনা বুঝে উঠতে পারার সঙ্গে সঙ্গে তিনি ঝাপিয়ে পড়েন ডোবার নোংরা পানিতে। এক মুহূর্তও ভাবতে হয়নি তাকে। কিছুক্ষণ পরই তিনি উদ্ধার করতে সক্ষম হন ডুবন্ত ছোট শিশুটিকে। মনির বলেন, সঠিক সময়ে সঠিক স্থানে পৌঁছাতে পেরেছেন বলে তিনি খুশি। পরে জানতে পারেন, ৮ বছর বয়সী শিশু সাজ্জাদ হোসেন স্কুলে যাবার পথে গভীর ওই ডোবায় পড়ে যায়। তিনি না থাকলে হয়তো বহু মানুষের উপস্থিতিতেই মারা যেত সাজ্জাদ। মনিরের ভাষ্য, একটি ছেলের জীবন রক্ষা করতে পেরে আমি ভীষণ খুশি। তার এ বীরত্বের জন্য চট্টগ্রাম মহানগর পুলিশ মনিরকে পুরষ্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে