,

বাগানের মালি থেকে এখন কলেজের প্রিন্সিপাল

news-image

কঠোর পরিশ্রম ও সঙ্কল্প মানুষকে কোথায় পৌঁছে দিতে পারে, তা জানার জন্য আপনাকে চিনতেই হবে ঈশ্বরকে। ছিলেন বাগানমালি, পেটের তাগিদে রক্ষীরও কাজ করেছেন। সেই ঈশ্বর সিং বরগা আজ ভিলাইয়ের এক কলেজের অধ্যক্ষ। কেউ হাতে ধরে তাঁকে এই জায়গায় পৌঁছে দেয়নি। কোনও কোটার সুযোগে এই জায়গায়, তা-ও না। মেধার সঙ্গে অক্লান্ত পরিশ্রমই আজ এই জায়গায় নিয়ে এসেছে বছর ৪৮-এর এই ব্যক্তিকে।

তখন বছর উনিশের। সালটা ১৯৮৫। ভারতের বৈতালপুরের ঘুটিয়া গ্রামের স্কুল থেকে পাশ করে, চাকরি খুঁজতে ভিলাই এসে পৌঁছন ঈশ্বর সিং বরগা। একটা কাপড়ের দোকানে সেলসম্যানের কাজ। বেতন মাত্র ১৫০। কিন্তু, ঈশ্বরের জন্য সেটাই তখন অনেক। মাসে ওই টাকার ব্যবস্থা করতে না পারলে, মাঝপথে পড়ার ইতি। তাই চাকরি জুটিয়েই বিএ-তে ভর্তির জন্য আবেদন করেন। তাঁর কাকার সূত্রে ভিলাইয়ের কল্যাণ কলেজে মালিরও কাজ জুটিয়ে নেন ঈশ্বর। ১৯৮৯-এ স্নাতক ডিগ্রি নিয়ে বেরিয়েছেন। তার মধ্যে অনেকগুলো এবং অনেক ধরনের কাজ করেছেন। মালি, সেলসম্যান থেকে গাড়ি পার্কিংয়ের কাজ, এমনকী কনস্ট্রাকশান কোম্পানির সুপারভাইজার।

স্নাতক হয়ে বেরিয়ে, ওই কলেজেই ক্রাফট টিচার পদে আবেদন করেন। অস্থায়ী শিক্ষক হিসেবে সুযোগও পেয়ে যান। রাতে ওই কলেজেরই রক্ষী। এ জন্য কেউ তাঁকে, জোর করেননি। নিজের ইচ্ছেতেই নৈশরক্ষীর কাজ নেন। শিক্ষক হিসেবে তাঁর দক্ষতা দেখে, কলেজ কর্তৃপক্ষ তাঁকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসার হিসেবে নিয়োগ করে। কিন্তু, সেই চাকরিতেই থেমে থাকেননি ঈশ্বর সিং বরগা। পড়াশোনা চালিয়ে গিয়েছেন। এমএড বিএড এবং এমফিল-ও করেছেন ছত্তিশগড় কল্যাণ শিক্ষা সমিতি পরিচালিত সেই কলেজ থেকে। ঈশ্বর সিং বরগার ওই কঠোর পরিশ্রমের স্বীকৃতি স্বরূপ কলেজ কর্তৃপক্ষ অহেরিতে, তাদের নতুন কলেজ ছত্তিশগড় শিক্ষা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হিসেবে তাঁর নাম প্রস্তাব করেন। সেটা ২০০৫ সাল। কঠোর পরিশ্রম ও সঙ্কল্প মানুষকে কোথায় পৌঁছে দিতে পারে, তার জলজ্যান্ত উদাহরণ এই ঈশ্বর সিং বরগা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে